
বামনায় উন্নয়নমেলা উদ্বোধন
বামনা প্রতিনিধি আমাদেরবরিশাল.কম ২৯ September ২০১৫ Tuesday ৫:১৪:৫১ PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক অর্জন সংক্রান্ত বিষয়ে বামনায় ৩ দিনব্যাপী উন্নয়নমেলা উদ্বোধন হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকালে এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদেও চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু মৃধা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুবুর রশিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপজেলা প্রশাসনে কর্মরত সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।
মেলায় ১৪টি স্টলে উপজেলার বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক কার্যক্রম প্রদর্শন করা হয়। আগামী বৃহস্পতিবার রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার সমাপ্তি ঘটবে।
সম্পাদনা: জপ / বরিশাল ডেস্ক
প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
|