Current Bangladesh Time
Sunday June ২১, ২০২৬ ১২:৩৩ AM
Barisal News
Latest News
Home » ভোলা » ভোলা সদর » গভীর সমুদ্রে ট্রলার ডুবি, ভোলার নিখোঁজ জেলে ভারতে উদ্ধার
২৭ June ২০১২ Wednesday ১০:১২:২৮ PM
Print this E-mail this

গভীর সমুদ্রে ট্রলার ডুবি, ভোলার নিখোঁজ জেলে ভারতে উদ্ধার


অচিন্ত্য মজুমদার, ভোলা :: নিম্নচাপের প্রভাবে সৃষ্ট ঝড়ে ১০ জেলে নিয়ে বঙ্গপোসাগরের গভীর সমুদ্রে ডুবে যাওয়া ট্রলারের নিখোঁজ ভোলার এক জেলেকে ভারতের জলসীমা থেকে উদ্ধার করা হয়েছে। দূর্ঘটনার স্বীকার ১০ জেলের মধ্যে ৮ জনকে তাৎক্ষণিক উদ্ধার করা হলেও বাকি ২ জেলে নিখোঁজ ছিল। ২৫ জুন সোমবার ভারতের নৌবাহিনীর সদস্যরা তাদেরকে উদ্ধার করে। উদ্ধার হওয়া জেলেদের মধ্যে ভোলার জেলের নাম আব্দুর রহমান। সে সদর উপজেলার দেলোয়ার হোসেনের ছেলে। তার বাড়ি চরফ্যাশন উপজেলার সাকুচিয়া ইউনিয়নে।

ভোলা জেলা প্রশাসক খোন্দকার মোস্তাফিজুর রহমান ২৬ জুন মঙ্গলবার রাতে আমাদের বরিশাল ডটকমকে জানান, সাতক্ষীরা থেকে জেলা প্রশাসক ও বিজিবি কমান্ডার তাকে জানিয়েছে বাংলাদেশি ২ জেলেকে ভারতের নৌ সদস্যরা উদ্ধার করেছে। তাদের মধ্যে একজনের বাড়ি ভোলার সাকুচিয়ায়। তার ঠিকানাসহ পুরো পরিচয় জানতে ইতিমধ্যে সব উপজেলায় বার্তা পাঠানো হয়েছে। তিনি আরো জানান, সম্প্রতি গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে এমভি নুরানী নামের জেলেবাহী ট্রলারটি ১০ জেলেকে নিয়ে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এরপর থেকে ভোলার ওই জেলে নিখোঁজ ছিলেন।


(আমাদের বরিশাল ডটকম/ভোলা/অম/তাপা)

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
ভাঙ্গা-কুয়াকাটা রেললাইন প্রকল্প:লাল কালির নম্বরেই বছরের পর বছর পার
আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে চিরুনি অভিযান, ১৯ নেতাকর্মী গ্রেপ্তার
জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com