Home » কাউখালী » পিরোজপুর » কাউখালীতে পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক অনুদান ও উপহার সামগ্রী বিতরণ করলেন গণপূর্ত প্রতিমন্ত্রী
১৯ October ২০২৬ Monday ৭:৫৩:৫৯ PM
কাউখালীতে পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক অনুদান ও উপহার সামগ্রী বিতরণ করলেন গণপূর্ত প্রতিমন্ত্রী
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
পিরোজপুরের কাউখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপজেলার সার্বজনীন দুর্গামন্দিরগুলোতে আর্থিক অনুদান এবং সনাতন ধর্মাবলম্বী অসহায় মানুষের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে কাউখালী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদান ও উপহারসামগ্রী বিতরণ করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক অতিরিক্ত সচিব ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) সাবেক মহাপরিচালক সুপ্রিয় কুমার কুণ্ডু, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন এবং পূজামণ্ডপের প্রতিনিধিদের মধ্যে পল্লব সিকদার, অ্যাডভোকেট সুধীর কুমার, জ্যোতির্ময় চক্রবর্তী রতন ও পলাশ কর্মকার প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার ২৫টি পূজামণ্ডপের প্রতিটিতে ৪ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা নগদ আর্থিক সহায়তা দেওয়া হয়। পাশাপাশি স্থানীয় অসহায় ও দুস্থ মানুষের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সব ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার আহ্বান জানান।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৭৩ জনের বিরুদ্ধে মামলা
নয় বছর পর কার্নিভ্যাল: ছয় লাখ পর্যটকের জন্য প্রস্তুত হচ্ছে কুয়াকাটা
পায়রা বন্দরের চ্যানেল খনন: পলির নিচে ৬৫০০ কোটি টাকা
মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা
মরণফাঁদে পরিণত ঢাকা-বরিশাল মহাসড়ক, চলতি বছরে ৩০ জনের মৃত্যু