![]() কাউখালীতে পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক অনুদান ও উপহার সামগ্রী বিতরণ করলেন গণপূর্ত প্রতিমন্ত্রী
১৯ October ২০২৬ Monday ৭:৫৩:৫৯ PM
![]() কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা পিরোজপুরের কাউখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপজেলার সার্বজনীন দুর্গামন্দিরগুলোতে আর্থিক অনুদান এবং সনাতন ধর্মাবলম্বী অসহায় মানুষের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। ![]()
অনুষ্ঠানে উপজেলার ২৫টি পূজামণ্ডপের প্রতিটিতে ৪ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা নগদ আর্থিক সহায়তা দেওয়া হয়। পাশাপাশি স্থানীয় অসহায় ও দুস্থ মানুষের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সব ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার আহ্বান জানান। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||


