Current Bangladesh Time
Monday June ২২, ২০২৬ ১:৩৪ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » সাহিত্য » বর্ষবরণে রং-তুলির শেষ আঁচড়ে ব্যস্ত বরিশালের শিল্পীরা
১০ April ২০১৭ Monday ১:০৮:৪২ PM
Print this E-mail this

বর্ষবরণে রং-তুলির শেষ আঁচড়ে ব্যস্ত বরিশালের শিল্পীরা
নিউজ ডেস্ক


charukola-barisal-pohela-boishakh বরিশাল চারুকলায় চলছে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি

ফাইল ছবি

আর কয়েকদিন পরেই শুরু হচ্ছে বাঙ্গালীর বাংলা বর্ষ। তাই নতুন বছরকে বরণ করে নিতে বরিশালে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শহর থেকে গ্রাম পর্যায়ে চলছে নানা আয়োজন।

মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বছরকে বরণের প্রস্তুতি চলছে। পাশাপাশি আয়োজন চলছে বৈশাখী মেলারও।

বরিশালে দিন-রাত ব্যস্ত সময় পার করছেন চারুকলা-উদীচীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মী ও শিল্পীরা। আবহমান বাংলার সংস্কৃতির বিভিন্ন চিত্র ফুটিয়ে তুলতেই তাদের এ ব্যস্ততা। চারুকলার শিক্ষার্থী, সংগঠক ও শিল্পীরা নতুন করে তৈরি করছেন কৃত্রিম কুমির, হাতিসহ বিভিন্ন মুখোশ, রাখি ও মুকুট।

মঙ্গল শোভাযাত্রার সমন্বয়ক সারতিজ রিদওয়ান অয়র জানান, সবকিছু ঠিক থাকলে পহেলা বৈশাখ সকাল ৭টায় সিটি কলেজ মাঠের মঞ্চে শুরু হবে চারুকলার আয়োজনে বৈশাখ বরণের দুই দিনব্যাপী কর্মসূচি। সেখানে সঙ্গীত পরিবেশন করবেন প্রান্তিক সংগীত গোষ্ঠী ও নজরুল সাংস্কৃতিক জোট।

এরপর গুণীজন ও মুক্তিযোদ্ধাদের রাখি পড়ানো ও সন্মাননা প্রদান করা হবে। এরপর ৭টা ৫৯ মিনিটে কলেজ প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রা বের করে নগর প্রদক্ষিণ করা হবে। চারুকলার ২৫ বছর পূর্তি উপলক্ষে এবারে শোভাযাত্রার সম্মুখভাগে ২৫ জন দলিত হরিজন নারী থাকবেন।

তিনি আরো বলেন, শোভাযাত্রা শেষে বরিশাল সিটি কলেজে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও প্রদর্শনীসহ লোকজ সংস্কৃতির প্রদর্শনীও থাকছে। পহেলা বৈশাখ ও তার পরদিন সন্ধ্যায় আয়োজন করা হয়েছে কবিগান, বাউলগান, নৃত্যানুষ্ঠান, নাটকসহ নানা আয়োজন। তবে এবারই প্রথম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি গ্রুপ পুতুল নাচ দেখাতে আসছে। দ্বিতীয় দিন সন্ধ্যায় পুতুল নাচ দেখানো হবে।

চারুকলার পাশাপাশি উদীচী শিল্পীগোষ্ঠী প্রতিবছরের ধারাবাহিকতা বজায় রেখে এবারও নানা অনুষ্ঠানের আয়োজন করছে। উদীচী শিল্পীগোষ্ঠী বরিশাল জেলা সংসদ বর্ষবরণ উপলক্ষে ব্রজমোহন বিদ্যালয় মাঠে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।

উদীচী বরিশাল জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক মো. জুবায়ের হোসেন শাহেদ জানান, অনুষ্ঠানমালার মধ্যে পহেলা বৈশাখ সকাল সাড়ে ৬টায় রয়েছে প্রভাতী অনুষ্ঠান। প্রভাতী অনুষ্ঠানের পরপরই রয়েছে রাখি বন্ধন, ঢাক উৎসব ও ৮টায় সার্বজনীন মঙ্গল শোভাযাত্রা।

মঙ্গল শোভাযাত্রা ব্রজমোহন বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে নগর প্রদক্ষিণ শেষে আবার ব্রজমোহন বিদ্যালয় মাঠে এসে শেষ হবে। সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। পাশাপাশি ১ থেকে ৩ বৈশাখ পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে বৈশাখী মেলার। সেখানে প্রতিদিন সন্ধ্যায় আয়োজন করা হবে সাংস্কৃতিক অনুষ্ঠানের।

এদিকে পহেলা বৈশাখে জেলা প্রশাসনের পক্ষ থেকেও নানা কর্মসূচির আয়োজন চলছে। তিনদিনের বৈশাখী উৎসবের আয়োজন করেছে বরিশালের শব্দাবলী গ্রুপ থিয়েটার। সাংগঠনিক সম্পাদক মিথুন সাহা জানান, বর্ষবরণ আয়োজনে শহীদ মিনার প্রাঙ্গণে শব্দাবলীর বৈশাখী উৎসবে থাকবে লোকজ ও বাউলের সঙ্গীত পরিবেশন।

 


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
মাদকের রমরমা বাণিজ্য: বরিশাল কেন্দ্রীয় কারাগার যেন ‘ইয়াবার বাজার’
পুলিশের ধাওয়ায় ড্রেনে পড়ে আ.লীগ নেতার মৃত্যু, স্বজনদের অভিযোগ
বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন
বরিশালে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
ভাঙ্গা-কুয়াকাটা রেললাইন প্রকল্প:লাল কালির নম্বরেই বছরের পর বছর পার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com