Current Bangladesh Time
Friday August ২১, ২০২৬ ৭:৪৭ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » সংবাদ শিরোনাম » বরিশালে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
২০ June ২০২৬ Saturday ৭:২২:১২ PM
Print this E-mail this

বরিশালে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন


নিজস্ব প্রতিনিধি:

: তীব্র গরম আর বিদ্যুত উৎপাদনে ঘাটতির কারণে বরিশালে শুরু হয়েছে ঘন ঘন লোডশেডিং। বিশেষ করে গ্রামাঞ্চল এবং মফস্বল এলাকাগুলোতে দিনে-রাতে দীর্ঘ সময় বিদ্যুৎ থাকছে না। বিঘ্নিত হচ্ছে স্বাভাবিক জনজীবন ও অর্থনৈতিক কর্মকাণ্ড।

গত এক সপ্তাহ ধরেই বরিশালে চলছে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট। প্রতিদিন গড়ে ৭ থেকে ৮ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। এতে তীব্র ভোগান্তি হচ্ছে শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষক থেকে শুরু করে সব স্তরের সাধারণ মানুষের।

গ্রাহকদের আভিযোগ- অসহ্য গরমের মধ্যে ঘন ঘন লোডশেডিং-এ দুর্বিষহ হয়েছে জনজীবন। জেনারেটর দিয়েই চলছে অনেক ব্যবসা প্রতিষ্ঠান। ব্যবসায় লোকসানের আশঙ্কা তাদের।

বিদ্যুৎ বিভাগ বলছে, চাহিদার তুলনায় উৎপাদন কমে যাওয়ায় ঘাটতি বেড়েছে। উৎপাদন বাড়লেই লোডশেডিং কমে আসবে।

বরিশাল ওজোপাডিকোর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মঞ্জুরুল ইসলাম বলেন, ‘জ্বালানি ঘাটতির কারণে কোনো কোনো পাওয়ার প্ল্যান্ট ফুল লোডে চলতে পারেনি। তবে ঘাটতি কমে গেলে লোডশেডিংও কমে যাবে।’

এদিকে বাগেরহাটেও গত কয়েক দিন ধরেই দীর্ঘ লোডশেডিং নিয়ে ভোগান্তিতে গ্রাহকরা। এমন পরিস্থিতিতে বিশ্বকাপ ফুটবলের আনন্দ অনেকটাই ম্লান হয়ে গেছে স্থানীয়দের। ঘনঘন লোডশেডিং-এ বিশ্বকাপের খেলা ঠিকমত দেখতে না পারায় ক্ষুব্ধ খেলাপ্রেমীরা।

আগামী ২ জুলাই থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। এভাবে লোডশেডিং চলতে থাকলে শিশুদের পড়াশোনায় এর প্রভাব পরবে বলে মনে করছেন সচেতন মহল।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের ১৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী
বরিশালে নিম্নমানের পণ্য কিনতে বাধ্য করছে টিসিবি
পুলিশের আচরণগত সমস্যা দূর করতে বিশেষ প্রশিক্ষণ দেয়া হচ্ছে : বরিশাল রেঞ্জ ডিআইজি
পিরোজপুরে গাছের গোড়ায় গোড়ায় এডিস, বাড়ছে ডেঙ্গু
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com