Home » পটুয়াখালী » বাউফল » চাঁদাবাজির প্রতিবাদে বাউফলে কালাইয়া বন্দরের ব্যবসায়ীদের দোকান বন্ধ রেখে বিক্ষোভ
২০ August ২০২৬ Thursday ৬:০২:৫৪ PM
চাঁদাবাজির প্রতিবাদে বাউফলে কালাইয়া বন্দরের ব্যবসায়ীদের দোকান বন্ধ রেখে বিক্ষোভ
বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:
পটুয়াখালীর বাউফলে চাঁদাবাজির অভিযোগ ও ব্যবসায়ীদের ওপর হামলার প্রতিবাদে দোকানপাট বন্ধ রেখে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন কালাইয়া বন্দরের ফার্নিচার ব্যবসায়ী ও শ্রমিকরা। পরে তাদের সঙ্গে বন্দরের অন্যান্য ব্যবসায়ীরাও একাত্মতা প্রকাশ করে কর্মসূচিতে যোগ দেন। গতকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে কালাইয়া বন্দরের সুন্দরী সিনেমা হল সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এ সময় ব্যবসায়ীরা চাঁদাবাজি, হুমকি ও হামলার অভিযোগ তুলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। মায়ের দোয়া ফার্নিচার মার্টের মালিক মো. শহিদুল মোল্লার অভিযোগ, গত সোমবার (১৭ আগস্ট) ছাত্রদল নেতা ইয়াসিন কয়েকজন লোক নিয়ে তার দোকানে গিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়। এরপরও ইয়াসিন ও তার সহযোগীরা তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে আসছিলেন বলে অভিযোগ করেন তিনি। শহিদুল মোল্লা বলেন, বিষয়টি তিনি যুবদল নেতা স্বপন মৃধা, রুবেল চৌকিদার ও স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজ পঞ্চায়েতকে জানান। পরে স্বপন মৃধা বিষয়টি কালাইয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী ইব্রাহিমকে অবহিত করেন। ইব্রাহিম উভয় পক্ষকে নিয়ে সালিশের উদ্যোগ নিতে যুবদল নেতা স্বপন মৃধাকে বলেন। শহিদুলের অভিযোগ, গত বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় সুন্দরী সিনেমা হলের একটি কক্ষে সালিশ চলাকালে ছাত্রদল নেতা ইব্রাহিম আরও লোকজন নিয়ে সেখানে উপস্থিত হন। একপর্যায়ে সালিশদারদের সঙ্গে অশালীন আচরণ এবং উপস্থিত ব্যবসায়ীদের ওপর লোহার রড ও হাতুড়ি দিয়ে হামলা করে। এতে অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে শাহিন মোল্লা, মো. রাব্বি ও শহিদুল নামে তিনজনকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। শহিদুল মোল্লা বলেন, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর পর থেকেই আমাদের ভয়ভীতি দেখানো হচ্ছে। সালিশে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও সেখানে হামলার ঘটনা ঘটে। আমরা এ ঘটনায় বাউফল থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি। যুবদল নেতা স্বপন মৃধা বলেন, উভয় পক্ষই আমাদের সালিশ মেনে নিয়েছিল। কিন্তু সালিশ চলাকালে ছাত্রদল নেতা ইব্রাহিম সালিশকারীদের সঙ্গে যে অশালীন আচরণ করেছেন, তা সত্যিই দুঃখজনক। অভিযোগের বিষয়ে ছাত্রদল নেতা ইয়াসিনের মোবাইল ফোন বন্ধ রয়েছে, তবে ছাত্রদল নেতা ইব্রাহিম বলেন, ঘটনাটি একেবারেই মিথ্যা। ইয়াসিন যদি চাঁদাবাজীর সঙ্গে জড়িত না। এটি একটি সাজানো নাটক। এখানে জামায়াত জড়িত। ইয়াসিন যদি চাঁদাবাজী ঘটনায় জড়িত থাকে প্রমান দিতে বলেন, তাহলে ওকে আমি পুলিশে দিয়ে দিব। ঊাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ঘটনার সময় পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছি। এ ঘটনায় এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী
বরিশালে নিম্নমানের পণ্য কিনতে বাধ্য করছে টিসিবি
পুলিশের আচরণগত সমস্যা দূর করতে বিশেষ প্রশিক্ষণ দেয়া হচ্ছে : বরিশাল রেঞ্জ ডিআইজি