Current Bangladesh Time
Friday August ২১, ২০২৬ ৫:১১ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » পটুয়াখালী সদর » এসিআরের নম্বর বদলে বিপাকে পটুয়াখালীর ৬ ভূমি কর্মকর্তা
২০ August ২০২৬ Thursday ২:১২:৫৪ PM
Print this E-mail this

এসিআরের নম্বর বদলে বিপাকে পটুয়াখালীর ৬ ভূমি কর্মকর্তা


নিজস্ব প্রতিনিধি:

বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর) পরিবর্তনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় পটুয়াখালীর ছয় ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বরিশাল বিভাগীয় প্রশাসন।

বুধবার (১৯ আগস্ট) বরিশাল বিভাগীয় কমিশনারের একান্ত সচিব ও সহকারী কমিশনার তালুকদার মো. ইনতেজার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বিভাগীয় মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় বিধি অনুযায়ী বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ অভিযুক্তদের শাস্তি প্রদান করেন।’

শাস্তিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা তানিয়া আক্তার মুক্তা, একই উপজেলার গলাচিপা ইউনিয়নের আ ন ম মুরাদুল ইসলাম, পটুয়াখালী সদর উপজেলার ডুমুরিয়া ইউনিয়ন ভূমি অফিসের মংলাতেন, বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের মো. আল কাইয়ুম, রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের মো. আবু জাফর এবং দশমিনা উপজেলার রনগোপালদী ইউনিয়নের মো. তারিকুল ইসলাম।

জানা গেছে, অভিযুক্ত ছয় কর্মকর্তার ২০২৮ সালের জুন পর্যন্ত বার্ষিক বেতন বৃদ্ধি বন্ধ এবং শাস্তির মেয়াদকালে তারা কোনো পদোন্নতির জন্য বিবেচিত হবেন না। তাদের সার্ভিস বইয়েও শাস্তির আদেশ লিপিবদ্ধ থাকবে।

বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের তথ্য অনুযায়ী, পটুয়াখালীর ছয় ভূমি কর্মকর্তা বিভিন্ন সালের বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর) প্রতিস্বাক্ষরকারী কর্মকর্তার প্রদত্ত নম্বর অনুমোদন ছাড়াই পরিবর্তন করার অভিযোগ ওঠে। যা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮-এর ৩ (খ) বিধি লঙ্ঘন।

এসব অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। পরবর্তীতে তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের ছয়জনকে শাস্তির আওতায় আনা হয়েছে বলে জানান বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ।

বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ বলেন, ‘সরকারি দায়িত্ব পালনে অনিয়ম বা বিধিবহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়। এ ক্ষেত্রেও তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় ছয় কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন পার্থসহ চারজন, রাতে শপথ
বরিশালের ১৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী
বরিশালে নিম্নমানের পণ্য কিনতে বাধ্য করছে টিসিবি
পুলিশের আচরণগত সমস্যা দূর করতে বিশেষ প্রশিক্ষণ দেয়া হচ্ছে : বরিশাল রেঞ্জ ডিআইজি
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com