Current Bangladesh Time
Friday August ২১, ২০২৬ ৬:০৮ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে কৃতি শিক্ষার্থী সংবর্ধিত
২১ August ২০২৬ Friday ৪:০২:৪২ PM
Print this E-mail this

বাউফলে কৃতি শিক্ষার্থী সংবর্ধিত


বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:


বাউফল উপজেলায় এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১২৯ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার দেওয়া হয়েছে। পাশাপাশি কৃতি শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণদেরও সম্মাননা দেওয়া হয়।
ইসলামী ছাত্রশিবির বাউফল উপজেলা শাখার উদ্যোগে গতকাল শুক্রবার সকাল ৯টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন, পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। প্রধান আলোচক ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তিনি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, জিপিএ-৫ জীবনের চূড়ান্ত সাফল্য নয়, বরং বড় সাফল্যের পথে একটি ধাপ। মেধা ও পরিশ্রমের পাশাপাশি নৈতিকতা, সততা ও দেশপ্রেমে নিজেদের গড়ে তুলতে হবে।
সাদিক কায়েম বলেন, ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধ অর্জন করতে হবে। বাবা-মায়ের ত্যাগ স্মরণ করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার জন্য তিনি শিক্ষার্থীদের আহ্বান জানান।
উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আরিফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে ডাকসুর নেতৃবৃন্দ, জেলা ও উপজেলা শিবিরের নেতারা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
কৃষ্ণ কান্ত কর্মকার
বাউফল সংবাদদাতা
পটুয়াখালী
০১৭১২৬১৮২৯৩
২১-৮-২৬

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন পার্থসহ চারজন, রাতে শপথ
বরিশালের ১৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী
বরিশালে নিম্নমানের পণ্য কিনতে বাধ্য করছে টিসিবি
পুলিশের আচরণগত সমস্যা দূর করতে বিশেষ প্রশিক্ষণ দেয়া হচ্ছে : বরিশাল রেঞ্জ ডিআইজি
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com