Current Bangladesh Time
Monday June ২২, ২০২৬ ২:২০ PM
Barisal News
Latest News
Home » দৌলতখান » ভোলা » দৌলতখানে পুলিশের ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ
১৭ October ২০২০ Saturday ৩:৩৭:১৭ PM
Print this E-mail this

দৌলতখানে পুলিশের ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ


মোঃ সোহেব,দৌলতখান প্রতিনিধিঃ

ভোলার দৌলতখানে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধ জনসচেতনতা তৈরির লক্ষে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠি হয়েছে। আজ শনিবার (১৭অক্টোবর) সকাল ১০ টায় দৌলতখান
থানা পুলিশের উদ্দ্যোগে দৌলতখান সৈয়দপুর ইউনিয়নে ঘোষেরহাট বাজারে ধর্ষণ ও নারী নির্যাতণ বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে অংশ গ্রহণ করেন জন প্রতিনিধি ,শিক্ষক, শিক্ষার্থী,এনজিওকর্মী, ও সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

সমাবেশে শেষে সৈয়দপুর ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে ধর্ষণ ও নারী নির্যাতণ বিরোধী এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সমাবেশে অংশকারীরা ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী পোস্টার, ও লিফলেট ,প্রদর্শনের মাধ্যমে জনসাধারণকে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে এগিয় আসার আহবান জানান।

এসময় দৌলতখান থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা বলেন, দেশের সামাজিক শৃঙ্খল এবং জনগনের শান্তি ও নিরাপত্তা বিধানকল্পে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পাল করছে পুলিশ। দেশের সেবা ও জনগনের কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সর্বদা সর্বতোভাবে জনগনের পাশে রয়েছে পুলিশ।

সমাবেশে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সৈয়দপুর ইউনিয়নের চেয়ারম্যান জিএস ভুট্টু তালুকদার,দৌলতখান থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সাফিজল হক, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আলাউদ্দিন, বিভিন্ন এনজিওর
সংস্থার কর্মীগন, ও ইউনিয়ন পরিষদের সচিবসহ পরিষদের সদস্যবৃন্দসহ প্রমুখ।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
মাদকের রমরমা বাণিজ্য: বরিশাল কেন্দ্রীয় কারাগার যেন ‘ইয়াবার বাজার’
পুলিশের ধাওয়ায় ড্রেনে পড়ে আ.লীগ নেতার মৃত্যু, স্বজনদের অভিযোগ
বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন
বরিশালে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
ভাঙ্গা-কুয়াকাটা রেললাইন প্রকল্প:লাল কালির নম্বরেই বছরের পর বছর পার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com