Home » দৌলতখান » ভোলা » দৌলতখানে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
২৮ October ২০২০ Wednesday ২:০৫:৪৪ AM
দৌলতখানে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রোমানুল ইমলাম সোহেব,দৌলতখান প্রতিনিধিঃ
দৌলতখানে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে দৌলতখান বিএনপির দলীয় কার্যলয়ে প্রথমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।পরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা ও দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের সভাপতি হোসাইন আহাম্মেদ সুমন খানে এর সভাপতিত্বে জহিরুল ইসলাম জহুরের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন তালুকদার,বিশেষ অতিখি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক খন্দকার জসিম উদ্দিন,উপজেলা বিএনপির সহ সভাপতি গোলাম কবির স্বপন,উপজেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য মুজাম্মেল হক,পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুল ,সাংগঠনিক সম্পাদক কাজি মোহাম্মদ কামাল,সাবেক যুবদল সভাপতি নিজাম উদ্দিন ভুইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহাসিন রাশেদ,উপজেলা বিএনপির সহ সাংগঠনিক মাহাবুব মোরশেদ কুট্টি, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জসিম উদ্দিন মাষ্টার, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ইলিয়াস তালুকদার জুয়েল, সাবেক উপজেলা যুবদল সাধারন সম্পাদক মোশিয়ুর রহমান লিটন , পৌর যুবদলের আহবায় মোহাম্মদ আলমগীর হোসেন, সদস্য সচিব মোঃ হাসান, সাবেক ছাত্রদলের সহ সাংগঠনিক মোঃ জুয়েল মাহমুদ জুলুসহ বিএনপির সকল অংঙ্গ সংগঠনের নেতা কর্মীর উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শদীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহের মাগফেরাত কামানাসহ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করা হয়।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
মাদকের রমরমা বাণিজ্য: বরিশাল কেন্দ্রীয় কারাগার যেন ‘ইয়াবার বাজার’
পুলিশের ধাওয়ায় ড্রেনে পড়ে আ.লীগ নেতার মৃত্যু, স্বজনদের অভিযোগ
বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন
বরিশালে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
ভাঙ্গা-কুয়াকাটা রেললাইন প্রকল্প:লাল কালির নম্বরেই বছরের পর বছর পার