Current Bangladesh Time
Monday July ১৩, ২০২৬ ৭:৫৬ PM
Barisal News
Latest News
Home » ইন্দুরকানী » পিরোজপুর » স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ইমামের বিরুদ্ধে মামলা
১৯ July ২০২১ Monday ১১:০৮:৩২ AM
Print this E-mail this

স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ইমামের বিরুদ্ধে মামলা


ইন্দুরাকানী (পিরোজপুর) প্রতিনিধিঃ

pirojpur-news-map পিরোজপুর সংবাদ মানচিত্র

পিরোজপুরের ইন্দুরাকানীতে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করে আটকে রেখে যৌন হয়রানির অভিযোগে স্থানীয় একটি মসজিদের ইমামের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।  

রোববার (১৮ জুলাই)  রাতে ওই স্কুলছাত্রীর পিতা বাদী হয়ে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের বাটাজোড় বায়তুল জান্নাত জামে মসজিদের ইমাম আল-হাফিজ ওরফে হাফিজুল ইসলামের বিরুদ্ধে ইন্দুরকানী থানায় একটি মামলা দায়ের করেন।

অভিযুক্ত ইমাম হাফিজুল ইসলাম জেলার কাউখালী উপজেলার সদর ইউনিয়নের নাঙ্গুলি গ্রামের ইউনুস আলীর ছেলে। আর ভুক্তভোগী স্কুলছাত্রী উপজেলার একটি উপজেলার বাড়ৈখালী এসজিএস মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। ইমাম ওই ছাত্রীকে আরবী পড়াতেন।

থানায় দায়ের হওয়া মামলা ও ভুক্তভোগী স্কুলছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার(১৫ জুলাই)সন্ধ্যায় ওই স্কুলছাত্রী তার খালার বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে ইমাম হাফিজুল ইসলাম তাকে ‘কথা আছে’ বলে ও ভয়ভীতি দেখিয়ে ওই মসজিদ সংলগ্ন তার (ইমাম) থাকার কক্ষে নিয়ে যান।সেখানে নিয়ে তিনি ওই স্কুলছাত্রীর শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দেন।

এসময় ওই স্কুলছাত্রী চিৎকার করতে চাইলে সেখানে থাকা গরু জবাই করার চাকু দিয়ে গলা কেটে হত্যা করা হবে বলে হুমকি দেন হাফিজুল। পরে ওই কক্ষে তালা দিয়ে ওই স্কুলছাত্রীকে তিনি আটকে রাখেন। ওই রাতে স্কুলছাত্রীর স্বজনরা তাকে অনেক খোঁজাখুঁজির পর ওই ইমামের ঘরে তালাবদ্ধ ও অচেতন অবস্থায় তার স্বজনরা উদ্ধার করেন।

স্থানীয়রা জানান, ওই রাতে স্থানীয়রা ওই ইমামকে আটক করে পাড়েরহাট ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টি (জেপি) এর সহ-সভাপতি মো.গোলাম সরোয়ার বাবুলের কাছে নিয়ে যান। পরে ইউপি চেয়ারম্যান ওই ইমামকে একশ বার জুতাপেটা ও ৫০ হাজার টাকা জরিমানা করেন।  

তবে ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরোয়ার বাবুল জানান, ওই রাতে স্থানীয়রা ইমামকে আটকে আমার কাছে নিয়ে আসেন।এ সময় বিক্ষুদ্ধ প্রায় দেড় শতাধিক লোক ওই ইমামের বিচার দাবি করেন। এসময় উপস্থিত জনতাকে সামলাতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই হুজুরের শারীরিক শাস্তি দেয়াসহ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ইন্দুরকানী থানার অফিসার ইন চার্জ(ওসি) মো.হুমায়ুন কবির জানান, এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রীর পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ইমামকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: বরিশালে তারেক রহমান
গৌরনদীতে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
প্রধানমন্ত্রীর বরিশাল আগমন: চার দাবি পূরণের আশায় বুক বেঁধেছে বরিশাল
আগামীকাল বরিশাল আসছেন প্রধানমন্ত্রী
স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com