Home » বরিশাল » বরিশালে ফুটবল আনতে গিয়ে স্রোতে ভেসে শিশু নিখোঁজ
৫ November ২০২৬ Thursday ৬:১৭:৫৬ PM
বরিশালে ফুটবল আনতে গিয়ে স্রোতে ভেসে শিশু নিখোঁজ
নগর প্রতিনিধি:
Screenshot
বরিশালের কীর্তনখোলা নদীতে পড়ে যাওয়া ফুটবল আনতে গিয়ে স্রোতের টানে ভেসে নিখোঁজ হয়েছে ১৩ বছর বয়সী এক শিশু। বৃহস্পতিবার দুপুরে নগরীর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশুর নাম মো. জুনায়েদ। সে নগরীর ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর ৭ নম্বর গলির বাসিন্দা মো. জাকিরের ছেলে।
ঘটনার প্রত্যক্ষদর্শী কিশোর মো. সাইফুল জানায়, জুনায়েদের বড় ভাই জুবায়ের ও সে নদীর তীরে সাইকেল ধুচ্ছিল। এ সময় জুনায়েদ নদীর পাড়ে ফুটবল খেলছিল। একপর্যায়ে বলটি নদীতে পড়ে গেলে তা আনতে পানিতে নামে জুনায়েদ। বল ধরতে গিয়ে সে পানিতে ডুবে যায় এবং সাইফুলকে বাঁচানোর জন্য ডাক দেয়। সাইফুল জানায়, সে পানিতে নেমে জুনায়েদের হাত ধরতেও পেরেছিল। কিন্তু প্রবল স্রোতের টানে জুনায়েদ তার হাত থেকে ছুটে ভেসে যায়।
কাউনিয়া থানার এসআই মো. বশির উদ্দিন জানান, ঘটনার সময় উপস্থিত জুনায়েদ, তার বড় ভাই জুবায়ের ও সাইফুলষ্ণতিনজনের কেউই সাঁতার জানত না। এ কারণে স্রোতে ভেসে যাওয়া জুনায়েদকে উদ্ধার করা সম্ভব হয়নি। তার সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি চালাচ্ছে। ঘটনাস্থলে নৌ-পুলিশ ও থানা-পুলিশের সদস্যরা রয়েছেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নিত্য মৃত্যুর ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক: একনেকে ঠাঁই হয়নি ছয় লেন প্রকল্পের
বরিশালে খাল খননে ৭৩০ কোটি টাকার প্রকল্প
এইচএসসিতে সবাই ফেল, বরিশালের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ
বরিশাল-কুয়াকাটা মহাসড়ক: টোলের নামে ৬ পয়েন্টে কোটি টাকার চাঁদাবাজি