ঝালকাঠিতে সদর উপজেলা পর্যায়ে গোল্ডকাপ ফুটবল ফাইনাল
ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সদর উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বঙ্গবন্ধু ফুটবলে কেওড়া ইউনিয়নের সারেংগল সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ৩-০ গোলের ব্যাবধানে কীর্তিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
এদিকে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে একই ইউনিয়নের তারুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েদের দল ৩-০ গোলের ব্যাবধানে টাইগার সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
বুধবার বিকেলে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে জননেতা আলহাজ্ব আমীর হোসেন আমু ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন।
উপজেলা চেয়ারম্যান খাঁন আরিফুর রহমানের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার সাবেকুন নাহার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন খান ধলু বিশেষ অতিথি ছিলেন।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার খন্দকার জসিম উদ্দিন আহাম্মেদ।এই টুর্নামেন্টে সদর উপজেলার ১০টি ইউনিয়নের চ্যাম্পিয়ন ছেলে-মেয়ে বিভাগে ২০টি এবং পৌরসভার চ্যাম্পিয়নসহ ২২টি দল অংশগ্রহন করছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)