Home » ভোলা » মনপুরা » মনপুরায় ট্রলারবোঝাই ১৩ মণ মা ইলিশ জব্দ
২৮ October ২০২৬ Wednesday ৬:১৫:৫৪ PM
মনপুরায় ট্রলারবোঝাই ১৩ মণ মা ইলিশ জব্দ
মনপুরা ((ভোলা) প্রতিনিধি:
ভোলার মনপুরায় নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মা ইলিশ শিকারের সময় ট্রলারবোঝাই ১৩ মণ মা ইলিশ জব্দ করে কোস্টগার্ডের সদস্যরা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকাল ৫টায় চরপাতিলা সংলগ্ন মেঘনায় মা ইলিশ বোঝাই ট্রলারটি আটক করে হাজিরহাট সিট্রাক ঘাটে নিয়ে আসে কোস্টগার্ডের সদস্যরা।
পরে সন্ধ্যায় মোবাইল কোর্টের মাধ্যমে ট্রলার মালিক আবদুল হাই সিকদারকে দুই লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক খান সালমান হাবিব।
এই সময় ট্রলারে থাকা ১৩ মণ মা ইলিশ এতিম অসহায়দের মধ্যে বিতরণ করা হয়।
এই ব্যাপারে কোস্টগার্ডের স্টেশন কমান্ডার জানান, ১৩ মণ ইলিশ বোঝাই ট্রলারটি আটক করা হয়। পরে জব্দকৃত ইলিশ উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এনে বিতরণ করা হয়।
এ ব্যাপারে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা কাজল রেখা জানান, ট্রলার মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল-কুয়াকাটা মহাসড়কে পৌর টোলের নামে অর্থ আদায়