Home » আগৈলঝাড়া » বরিশাল » আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মিন্টু গ্রেপ্তার
২৮ October ২০২৬ Wednesday ৪:২৬:৫৭ PM
আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মিন্টু গ্রেপ্তার
আগৈলঝাড়া ((বরিশাল) প্রতিনিধি:
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের বরিশালের আগৈলঝাড়া উপজেলা শাখার সভাপতি মিন্টু সেরনিয়াবাতকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার গৈলা ইউনিয়নের সেরাল গ্রামে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সম্প্রতি সেরাল গ্রামে জনমনে আতঙ্ক ও ভীতি সৃষ্টির উদ্দেশে সড়কে মিছিলের প্রস্তুতি নেয়ার অভিযোগ ওঠে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় আগৈলঝাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় সেরাল গ্রামের মৃত ফজলুল হক সেরনিয়াবাতের ছেলে মিন্টু সেরনিয়াবাতকে গ্রেপ্তার করা হয়েছে।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগের সভাপতি মিন্টু সেরনিয়াবাতকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল-কুয়াকাটা মহাসড়কে পৌর টোলের নামে অর্থ আদায়