Current Bangladesh Time
Wednesday October ২৮, ২০২৬ ২:২১ PM
Barisal News
Latest News
Home » দুমকি » পটুয়াখালী » নিয়োগে দুর্নীতি, পবিপ্রবির সাবেক ভিসি-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুদকের মামলা
২৮ October ২০২৬ Wednesday ১:২৯:৪৩ PM
Print this E-mail this

নিয়োগে দুর্নীতি, পবিপ্রবির সাবেক ভিসি-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুদকের মামলা


দুমকি ((পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিজ্ঞাপিত পদের অতিরিক্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের মাধ্যমে সরকারের আর্থিক ক্ষতির অভিযোগে সাবেক উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত ও সাবেক রেজিস্ট্রার প্রফেসর ড. সন্তোষ কুমার বসুর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়, পটুয়াখালীর সহকারী পরিচালক তাপস বিশ্বাস মামলাটি রুজু করেন।

দুদকের নথি অনুযায়ী, ২০২২ সালের একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকাশিত পদসমূহের চেয়ে ৩ জন সেকশন অফিসার, ১ জন করে বুক বাইন্ডার, কিচেন হেলপার, অ্যাটেনডেন্ট, হেলপার ও মালি এবং ৫ জন অফিস সহায়ক ও ৩ জন ল্যাব অ্যাটেনডেন্টসহ মোট ১৬ জন কর্মকর্তা-কর্মচারীকে অতিরিক্ত নিয়োগ দেওয়া হয়। যার মধ্যে উপাচার্যের ছেলের নিয়োগও রয়েছে।

এছাড়া ওই একই বছর বিজ্ঞপ্তিতে প্রকাশিত পদের চেয়ে অতিরিক্ত দুজন প্রভাষক নিয়োগ করা হয়েছে। এসব কারণে সরকারের মোট ৮০ লাখ ৭৫ হাজার ১৩১ টাকা আর্থিক ক্ষতি হয়েছে বলে অভিযোগ দুদকের।

এদিকে দুদকের অভিযোগে আরও উল্লেখ করা হয়, পবিপ্রবির সাবেক ওই উপাচার্য ও রেজিস্ট্রার বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সভাপতি ও সদস্য-সচিব হিসেবে পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহারপূর্বক ইউজিসির অনুমোদনবহির্ভূত ও নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের চেয়ে অতিরিক্ত জনবল নিয়োগ দিয়েছেন।

মামলা রুজুকারী কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, পটুয়াখালীর সহকারী পরিচালক তাপস বিশ্বাস মামলার বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে অভিযুক্ত সাবেক রেজিস্ট্রার প্রফেসর ড. সন্তোষ কুমার বসু জানান, মৃত্যুসহ নানা কারণে শূন্য হওয়া পদের বিপরীতে নিয়মকানুন অনুসরণ করেই নিয়োগ সম্পন্ন করেছে তৎকালীন প্রশাসন।

সাবেক উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্তকে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ঘিরে বরিশালের উপকূলে সতর্কতা, পায়রা বন্দরে ৩ নম্বর সংকেত
বরিশালের ৩ কমিটি: যুবদলে ১০ বছর ধরে ঘুরেফিরে একই নেতৃত্ব
বরিশাল মহানগরে বাড়ছে থানার সংখ্যা, হচ্ছে আরও চারটি
চাঁদাবাজি বন্ধে শিগগিরই নতুন আইন আসছে : আইজিপি
বরিশাল শিশু হাসপাতাল: নির্মাণের নয় বছর পরও তালাবদ্ধ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com