Current Bangladesh Time
Wednesday October ২৮, ২০২৬ ১:২৬ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » ঝালকাঠি সদর » নানা আয়োজনে ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
২৮ October ২০২৬ Wednesday ১২:৩২:৪৭ PM
Print this E-mail this

নানা আয়োজনে ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত


ঝালকাঠি প্রতিনিধি:

Screenshot

” নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ ” শ্লোগানে ঝালকাঠিতে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস।

বুধবার সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ঝালকাঠি সার্কেলের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় শহরে একটি বর্নাঢ্য র‍্যালিটি বের করা হয়। র‍্যালিতে সরকারি কর্মকর্তা, পুলিশ সদস্য, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে জেলা প্রশাসন ও বিআরটিএর আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. বশির গাজীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, ডা. রিফাত আহম্মেদ, সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মুজীবুর রহমান, জেলা বাস মালিক সমিতির সভাপতি আনিসুর রহমান তাপু, বিআরটিএ ঝালকাঠি সার্কেলের সহকারী পরিচালক মাহফুজ আহম্মেদসহ আরো অনেকে।

সভায় সড়ক দুর্ঘটনা রোধ, ট্রাফিক আইন মেনে চলা, চালক ও পথচারীদের সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সড়ক নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। #

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ঘিরে বরিশালের উপকূলে সতর্কতা, পায়রা বন্দরে ৩ নম্বর সংকেত
বরিশালের ৩ কমিটি: যুবদলে ১০ বছর ধরে ঘুরেফিরে একই নেতৃত্ব
বরিশাল মহানগরে বাড়ছে থানার সংখ্যা, হচ্ছে আরও চারটি
চাঁদাবাজি বন্ধে শিগগিরই নতুন আইন আসছে : আইজিপি
বরিশাল শিশু হাসপাতাল: নির্মাণের নয় বছর পরও তালাবদ্ধ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com