চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ব্যাটিং দেখার পর বোলারদের নিয়ে খুশিই হবেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। তার নেওয়া সিদ্ধান্ত যে খুব একটা ভুল প্রমাণ হয়নি।
বোলারদের দারুণ পারফরম্যান্সে স্রেফ ১৩৬ রানের লক্ষ্য পেয়েছে।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এলিমিনেটর ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১৩৫ রান করেছে চট্টগ্রাম।
নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে তারা। বড় কোনো জুটি গড়ারই সুযোগ পায়নি।
ওপেনার জশ ব্রাউন কিছু ঝলক দেখিয়েছিলেন বটে। কিন্তু ২২ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩৪ রানে সাজঘরে ফিরতে হয় তাকে।এরপর দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান (১৬ বলে) আসে অধিনায়ক শুভাগত হোমের ব্যাট থেকে। বাকিরা কেউই বিশের ঘরে পৌঁছাতে পারেননি।
বরিশালের হয়ে দুটি করে উইকেট নেন কাইল মেয়ার্স, ওবেদ ম্যাককয় ও মোহাম্মদ সাইফউদ্দিন। এছাড়া একটি করে শিকার তাইজুল ইসলাম ও জেমস ফুলারের।
ব্যাটিং নেমে তামিম এবং মেয়ার্সের ফিফটিতে ভর করে সহজ জয় পায় বরিশাল।তামিম করেন ৫২* এবং মেয়ার্স করেন ৫০ রান।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)