Current Bangladesh Time
Sunday July ১২, ২০২৬ ১:৪৭ PM
Barisal News
Latest News
Home » ইন্দুরকানী » পিরোজপুর » মঠবাড়িয়া » পিরোজপুরে বৃষ্টির জন্য কাঁদলেন শত মুসল্লি
২৫ April ২০২৪ Thursday ৯:৫৬:২৬ AM
Print this E-mail this

পিরোজপুরে বৃষ্টির জন্য কাঁদলেন শত মুসল্লি


পিরোজপুর প্রতিনিধি:

প্রচন্ড তাপদাহ থেকে রক্ষা পেতে জেলার মঠবাড়িয়া ও ইন্দুরকানীতে শত শত মুসল্লিরা কাঁদলেন তাদের দু’হাত তুলে। আর এর আগে অনুষ্ঠিত হয় ইসতিসকার নামাজ।

বুধবার (২৪ এপ্রিল) সকালে স্হানীয় মুসুল্লিদের আয়োজনে মঠবাড়িয়া সরকারি কলেজ মাঠে ও ইন্দুরকানী মেহেরউদ্দিন মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়।
জানা গেছে, প্রচন্ড দাবদাহ থেকে রক্ষা পেতে ও বৃষ্টির আশায় সালাতুল ইসতিসকার নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসুল্লিরা।

গত কয়েক দিন ধরে তাপদাহে দেশের বিভিন্ন স্হানে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃষ্টি না হওয়ায় জেলার বিভিন্ন স্হানের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। নেমে গেছে পানির স্তর। সাধারন মানুষ ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবন যাত্রা।

তাই বৃষ্টির আশায় বুধবার (২৪ এপ্রিল) সকালে স্হানীয় মুসুল্লিদের আয়োজনে অনুষ্ঠিত হয় এ সালাতুল ইসতিসকার নামাজ।

স্হানীয়রা জানান, গত বেশ কিছুদিন ধরে প্রচন্ড দাবদাহে মানুষ দিশেহারা হয়ে পড়েছে। তেমনি ব্যাপক ক্ষতি হচ্ছে মৌসুমী ফসলের। তাই এসব থেকে রক্ষা পেতে ও বৃষ্টির আশায় রাসুলুল্লাহ (সঃ) এর পথ অনুসরণ করে স্হানীয় মুসুল্লিরা এ নামাজ আদায় করেন।

ইন্দুরকানীতে ইসতিসকার নামাজ পরিচালনা করেন খন্দকার বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা আ: জলিল হাওলাদার এবং দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. হারুন-অর রশিদ ও মঠবাড়িয়া উপজেলায় এ সালাতুল ইসতিসকার নামাজের ইমামতি করেন মঠবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা মোঃ সিদ্দিকুর রহমান। নামাজে শত শত মুসুল্লিরা অংশগ্রহন করেন এবং দুহাত তুলে আল্লাহর কাছে দাবদাহ থেকে রক্ষা পেতে এবং দ্রুত বৃষ্টিপাতের জন্য কান্নায় ভেঙ্গে পড়েন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে বিএনপির প্রস্তুতি, নিরাপত্তায় প্রশাসনের তৎপরতা
বরিশাল বিভাগে ডেঙ্গু বাড়ছে, ২ জনের মৃত্যু
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলন: তথ্যমন্ত্রী
মব করে পরিচালকের কাজে বাধা: ড্যাবের গ্রুপিংয়ে অশান্ত বরিশালের স্বাস্থ্য বিভাগ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com