Current Bangladesh Time
Sunday July ১২, ২০২৬ ১২:২৮ PM
Barisal News
Latest News
Home » ইন্দুরকানী » পিরোজপুর » ইন্দুরকানীতে ইজিবাইক চালক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
১৮ May ২০২৪ Saturday ১২:২২:০৮ PM
Print this E-mail this

ইন্দুরকানীতে ইজিবাইক চালক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ


ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধিঃ

তুচ্ছ ঘটনাকে নিয়ে ইজিবাইক চালক ইমরান খানকে ছুরিকাঘাতে হত্যায় জড়িত ভ্যান চালক খুনি ফাহাদের ফাঁসির দাবিতে ইন্দুরকানীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

শুক্রবার সকালে উপজেলার পত্তাশী বাজারে বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশন ও পত্তাশী মানবকল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে মানববন্ধনে এলাকার হাজার হাজার নারী-পুরুষ অংশগ্রহন করেন। এসময় নিহত ইমরানের বিধবা স্ত্রী ও এক বছর বয়সী শিশুপুত্র মায়ের কোলে উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট এম মতিউর রহমান, মাওলানা আলী হোসাইন, পত্তাশী ইউপির সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন হাওলাদার, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা আব্দুল হাই, শ্রমিক নেতা সেলিম হাওলাদার, মানবকল্যাণ ফাউন্ডেশনের প্রতিনিধি মো. সবুজ সেখ, শিক্ষক বসির খান, ছাত্র নেতা মেহেদি হাসান, নিহত ইমরানের পিতা সোমেদ খান, চাচাত ভাই সোহেল খান এবং ইমরানের স্ত্রী প্রমুখ।

এসময় বক্তারা বলেন, অবিলম্বে খুনিকে গ্রেফতার করে দ্রæত ফাঁসি দিতে হবে যাতে আর কোন পিতা-মাতাকে তাদের সন্তান, স্ত্রী-কে স্বামী এবং সন্তাদের পিতাকে হারাতে না হয়। আমরা সহ উপস্থিত সকলে খুনির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
গত ১৫ মে ইজিবাইক নিয়ে মোড়েলগঞ্জ যাওয়ার পথে আমতলা নামক স্থানে ভ্যান গাড়িকে জায়গা দেয়া নিয়ে ইমরানের সাথে ফাহাদের কথা কাটাকটি হয়। এসময় ফাহাদ উত্তেজিত হয়ে ইমরানকে ছুরিকাঘাত করলে সে ঘটনাস্থলেই মারা যায়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল বিভাগে ডেঙ্গু বাড়ছে, ২ জনের মৃত্যু
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলন: তথ্যমন্ত্রী
মব করে পরিচালকের কাজে বাধা: ড্যাবের গ্রুপিংয়ে অশান্ত বরিশালের স্বাস্থ্য বিভাগ
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরসূচি চূড়ান্ত
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com