![]() ইন্দুরকানীতে ইজিবাইক চালক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
১৮ May ২০২৪ Saturday ১২:২২:০৮ PM
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধিঃ ![]() তুচ্ছ ঘটনাকে নিয়ে ইজিবাইক চালক ইমরান খানকে ছুরিকাঘাতে হত্যায় জড়িত ভ্যান চালক খুনি ফাহাদের ফাঁসির দাবিতে ইন্দুরকানীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। শুক্রবার সকালে উপজেলার পত্তাশী বাজারে বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশন ও পত্তাশী মানবকল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে মানববন্ধনে এলাকার হাজার হাজার নারী-পুরুষ অংশগ্রহন করেন। এসময় নিহত ইমরানের বিধবা স্ত্রী ও এক বছর বয়সী শিশুপুত্র মায়ের কোলে উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট এম মতিউর রহমান, মাওলানা আলী হোসাইন, পত্তাশী ইউপির সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন হাওলাদার, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা আব্দুল হাই, শ্রমিক নেতা সেলিম হাওলাদার, মানবকল্যাণ ফাউন্ডেশনের প্রতিনিধি মো. সবুজ সেখ, শিক্ষক বসির খান, ছাত্র নেতা মেহেদি হাসান, নিহত ইমরানের পিতা সোমেদ খান, চাচাত ভাই সোহেল খান এবং ইমরানের স্ত্রী প্রমুখ। এসময় বক্তারা বলেন, অবিলম্বে খুনিকে গ্রেফতার করে দ্রæত ফাঁসি দিতে হবে যাতে আর কোন পিতা-মাতাকে তাদের সন্তান, স্ত্রী-কে স্বামী এবং সন্তাদের পিতাকে হারাতে না হয়। আমরা সহ উপস্থিত সকলে খুনির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

