শুক্রবার সকালে উপজেলার পত্তাশী বাজারে বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশন ও পত্তাশী মানবকল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে মানববন্ধনে এলাকার হাজার হাজার নারী-পুরুষ অংশগ্রহন করেন। এসময় নিহত ইমরানের বিধবা স্ত্রী ও এক বছর বয়সী শিশুপুত্র মায়ের কোলে উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট এম মতিউর রহমান, মাওলানা আলী হোসাইন, পত্তাশী ইউপির সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন হাওলাদার, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা আব্দুল হাই, শ্রমিক নেতা সেলিম হাওলাদার, মানবকল্যাণ ফাউন্ডেশনের প্রতিনিধি মো. সবুজ সেখ, শিক্ষক বসির খান, ছাত্র নেতা মেহেদি হাসান, নিহত ইমরানের পিতা সোমেদ খান, চাচাত ভাই সোহেল খান এবং ইমরানের স্ত্রী প্রমুখ।
এসময় বক্তারা বলেন, অবিলম্বে খুনিকে গ্রেফতার করে দ্রæত ফাঁসি দিতে হবে যাতে আর কোন পিতা-মাতাকে তাদের সন্তান, স্ত্রী-কে স্বামী এবং সন্তাদের পিতাকে হারাতে না হয়। আমরা সহ উপস্থিত সকলে খুনির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। গত ১৫ মে ইজিবাইক নিয়ে মোড়েলগঞ্জ যাওয়ার পথে আমতলা নামক স্থানে ভ্যান গাড়িকে জায়গা দেয়া নিয়ে ইমরানের সাথে ফাহাদের কথা কাটাকটি হয়। এসময় ফাহাদ উত্তেজিত হয়ে ইমরানকে ছুরিকাঘাত করলে সে ঘটনাস্থলেই মারা যায়।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেট অধিবেশন শুরু ৭ জুন : স্পিকার
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ