Current Bangladesh Time
Friday July ১০, ২০২৬ ৪:০৯ PM
Barisal News
Latest News
Home » ক্যাম্পাস » বরিশাল » ২৪ দিনের ছুটিতে যাচ্ছে ববি
১৬ March ২০২৫ Sunday ৮:৫৯:৪৪ PM
Print this E-mail this

২৪ দিনের ছুটিতে যাচ্ছে ববি


ক্যাম্পাস প্রতিনিধি:

পবিত্র মাহে রমজান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, শবে কদর এবং ঈদুল ফিতর উপলক্ষে আগামী মঙ্গলবার (১৮ মার্চ) থেকে ২৪ দিনের ছুটিতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়।

রবিবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ছুটির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ আগামী মঙ্গলবার (১৮ মার্চ) থেকে ১০ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত বন্ধ থাকবে। আর অফিস ছুটি থাকবে ২৬ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকাকালে নিরাপত্তাসহ অন্যান্য জরুরি সেবা চালু থাকবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ছুটির সময় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বন্ধ থাকবে এবং শুধু জরুরি প্রশাসনিক কার্যক্রমের জন্য নিরাপত্তা ব্যবস্থা চালু থাকবে। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদ, বিভাগ ও প্রশাসনিক দপ্তরগুলোতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে।

গত ৩ মার্চ এক বিজ্ঞপ্তিতে রমজান উপলক্ষে ১১ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত অনলাইনে ক্লাস নেওয়ার ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলন: তথ্যমন্ত্রী
মব করে পরিচালকের কাজে বাধা: ড্যাবের গ্রুপিংয়ে অশান্ত বরিশালের স্বাস্থ্য বিভাগ
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরসূচি চূড়ান্ত
বরিশাল স্কাউটের অনিয়ম নতুন করে খতিয়ে দেখা হবে: শিক্ষা বোর্ড চেয়ারম্যান
বরিশালে মারজুকের মামলা বাণিজ্যে হয়রান মানুষ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com