Current Bangladesh Time
Monday August ১৭, ২০২৬ ১:৫৮ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » বরিশাল স্কাউটের অনিয়ম নতুন করে খতিয়ে দেখা হবে: শিক্ষা বোর্ড চেয়ারম্যান
৯ July ২০২৬ Thursday ৭:৫২:৫৩ PM
Print this E-mail this

বরিশাল স্কাউটের অনিয়ম নতুন করে খতিয়ে দেখা হবে: শিক্ষা বোর্ড চেয়ারম্যান


বিশেষ প্রতিনিধি:

বাংলাদেশ স্কাউট বরিশাল অঞ্চলের আর্থিক অনিয়ম, কমিটি গঠনে দুর্নীতি ও নারী কেলেঙ্কারি নতুন করে খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান ও স্কাউটের সভাপতি অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম।

আজ বৃহস্পতিবার বিকেলে এই প্রতিবেদককে তিনি এসব কথা বলেন।

জানা গেছে, স্কাউট বরিশাল অঞ্চলের অনিয়ম নিয়ে গত ১২ এপ্রিল গঠিত তদন্ত কমিটি গত মাসের শেষে প্রতিবেদন জমা দেয়। তাতে অভিযোগ অসত্য, ভিত্তিহীন বলে উল্লেখ করা হয়। বরিশাল শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান এবং স্কাউট বরিশাল অঞ্চলের সাবেক সভাপতি অধ্যাপক ইউনুস আলী সিদ্দীকি সাংবাদিকদের কাছে এমনটা দাবি করেছেন।

তবে অভিযোগকারী বাংলাদেশ স্কাউটের লিডার ট্রেইনার মো. রুহুল আমিন বলেন, ২০২৫ সালে ১৪ মে তিনি বরিশাল অঞ্চলের কমিটি গঠনে দুর্নীতি, অর্থ তছরুপ এবং নারী কেলেঙ্কারির অভিযোগ তুলে স্কাউটের সভাপতি ও তৎকালীন শিক্ষা বোর্ড চেয়ারম্যানের বরাবর অভিযোগ দিয়েছিলেন। কিন্তু এক বছরেও সেই অভিযোগ আমলে নেননি তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকী। চলতি বছরের ৫ এপ্রিল তিনি আবার অভিযোগ দিলে স্কাউটের অনিয়ম নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। তখন চাপের মুখে চেয়ারম্যান নিজস্ব লোক দিয়ে একটি তদন্ত কমিটি করেন। তিনি দাবি করেন, তদন্ত কমিটি একটি পক্ষের হয়ে মনগড়া প্রতিবেদন দিয়েছে। যে কারণে নতুন সভাপতি বোর্ড চেয়ারম্যানের কাছে তারা স্কাউটের অনিয়মের ঘটনার জন্য পুনঃতদন্ত দাবি করেছেন।

তদন্ত কমিটির প্রধান সাবেক অধ্যক্ষ আ. রব বলেন, গত মাসের শেষের দিকে তিনি প্রতিবেদন দিয়েছেন। তাতে যে ধরনের অভিযোগ দিয়েছেন জনৈক রুহুল আমিন, সে ক্ষেত্রে ওই রকম তথ্য উপাত্ত পাওয়া যায়নি।

এ ব্যাপারে বরিশাল শিক্ষা বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান এবং বাংলাদেশ স্কাউট বরিশাল অঞ্চলের সভাপতি অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম বৃহস্পতিবার বলেন, স্কাউট বরিশাল অঞ্চলের আর্থিক অনিয়মসহ নানা অভিযোগ নিয়ে বিগত চেয়ারম্যান একটি তদন্ত কমিটি করেছিলেন। কমিটির ওই প্রতিবেদন নিয়ে প্রশ্ন তুলেছেন স্কাউট সংশ্লিস্টদের একাংশ। তিনি দায়িত্ব নেওয়ার পর এখন স্কাউটের সার্বিক বিষয় নিয়ে নতুন করে খতিয়ে দেখা হবে। যেটা সঠিক হবে সেটাই করা হবে বলে চেয়ারম্যান জোর দিয়ে বলেন।

প্রসঙ্গত, গত ১৩ এপ্রিল ‘স্কাউটে অর্থ তছরুপ, নারী কেলেঙ্কারি: বরিশাল আঞ্চলিক পরিচালককে প্রত্যাহার, তদন্ত কমিটি’ শীর্ষক সংবাদ প্রকাশিত হলে তোলপাড় শুরু হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট রূপ দিতে কাজ করা হচ্ছে: বরিশালে তথ্যমন্ত্রী
বরিশাল শিক্ষা বোর্ড: নবম শ্রেণির নিবন্ধনে বাড়তি টাকা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১ তম মৃত্যুবার্ষিকী আজ
বরিশালে নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত
বরিশালের নতুন ডিআইজি জুলফিকার আলী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com