Current Bangladesh Time
Tuesday September ১৫, ২০২৬ ৮:১২ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » পালালো নিষিদ্ধ ছাত্রলীগ নেতা, ৪ পুলিশ ক্লোজড
১৫ May ২০২৫ Thursday ১২:২৮:০৪ PM
Print this E-mail this

পালালো নিষিদ্ধ ছাত্রলীগ নেতা, ৪ পুলিশ ক্লোজড


নগর প্রতিনিধি:

ব‌রিশাল নগরীর আমতলার মো‌ড় এলাকায় জনতার হাতে আটক নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা খালেদ খান র‌বিন পু‌লিশ হেফাজত থেকে পালিয়েছেন।  

এ ঘটনায় ব‌রিশাল মেট্রোপ‌লিটন পু‌লিশের স্টিমার ঘাট পু‌লিশ ফাঁ‌ড়ি ইনচার্জ (এসআই) রেজা, এ‌টিএসআই মাহাবুবসহ চার পু‌লিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। 

পা‌লিয়ে যাওয়া খালেদ ব‌রিশাল সদর উপজেলার চরকাউয়া ইউ‌নিয়ন ছাত্রলীগের সভাপ‌তি। 

বুধবার (১৪ মে) রাতে বিষয়‌টি নি‌শ্চিত করেছেন পু‌লিশ ক‌মিশনার শ‌ফিকুল ইসলাম। 

তি‌নি জানান, নগরীর আমতলার মো‌ড় এলাকায় জনতা খালেদ খান র‌বিনকে আটক করে এবং মারধর করে পুলিশে সোপার্দ করে। আহতাবস্থায় তাকে চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) নিয়ে যায়। সেখান থেকেই তিনি কৌশলে পালিয়ে যান। 

পুরো বিষয়‌টি খ‌তিয়ে দেখা হচ্ছে বলে জানান কোতোয়া‌লি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মিজানুর রহমান।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল এখন দেশের সবচেয়ে দরিদ্র বিভাগ
সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ
মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
বরিশালে বহু শিক্ষার্থীর অজান্তেই একাদশে ভর্তির আবেদন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com