Current Bangladesh Time
Tuesday September ১৫, ২০২৬ ৫:৪৯ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বরিশালে দাম্পত্য কলহের জেরে স্বামীকে খুন করে পালালো স্ত্রী
১৫ September ২০২৬ Tuesday ৩:৫৯:৫৩ PM
Print this E-mail this

বরিশালে দাম্পত্য কলহের জেরে স্বামীকে খুন করে পালালো স্ত্রী


নগর প্রতিনিধি:

বরিশাল নগরীর বাঘিয়ার ইছাকাঠী এলাকার একটি ভাড়া বাসা থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মোহাম্মদ নুরুজ্জামান। তিনি বরিশাল আদালতে মহুরির কাজ করতেন বলে জানিয়েছে স্থানীয়রা।

মঙ্গলবার সকালে তিনতলা ভবনের তৃতীয় তলার ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে তার স্ত্রী নাছিমা বেগম নিখোঁজ রয়েছেন।

বাড়ির মালিক আহসান হাবিব জানান, গত দুই বছর যাবত নুরুজ্জামান ওই বাসায় ভাড়া থাকেন। সিসি ক্যমেরার ফুটেজে দেখা যায়, সোমবার রাত ৯ টার দিকে বাসায় ঢোকার পর তিনি আর বাইরে বের হননি। তবে নুরুজ্জামানের স্ত্রী নাছিমা রাত পৌনে ১ টার দিকে বাড়ি থেকে বের হয়ে যান। ২০ মিনিট পর তিনি বাসায় ফিরে আসেন এবং কিছুক্ষণ পরে একটি ব্যগ নিয়ে তিনি আবার বাসা থেকে বের হয়ে যান। বিষয়টি সন্দেহ জনক হওয়ায় ৯৯৯ এ ফোন দিলে পুলিশ এসে ঘর থেকে নুরুজ্জামানের মরদেহ উদ্ধার করে।

পরকীয়া সংক্রান্ত কোনো দ্বন্দ্ব থেকে এ ঘটনা ঘটতে পারে বলেও জানান তিনি।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ পুলিম কমিশনার দক্ষিণ সুশান্ত সরকার জানান, ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খাটের উপর থেকে নুরুজ্জামানের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেন। তবে কি কারনে এই হত্যাকাণ্ড সে বিষয়ে তদন্ত করছে পুলিশ।

তিনি আরও জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল এখন দেশের সবচেয়ে দরিদ্র বিভাগ
সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ
মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
বরিশালে বহু শিক্ষার্থীর অজান্তেই একাদশে ভর্তির আবেদন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com