ভোলার বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে মরদেহবাহী একটি অ্যাম্বুলেন্স সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে অ্যাম্বুলেন্সে থাকা পুলিশ সদস্য ও মরদেহের দুই স্বজন আহত হয়েছেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বড়মানিকা ইউনিয়নের কেরামতগঞ্জ বাজার এলাকায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে লালমোহন উপজেলার রায়চাঁদ ইউনিয়নে আয়েশা বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়।
নিহত আয়েশা বেগম রায়চাঁদ ইউনিয়নের সালাউদ্দিনের স্ত্রী। তিনি তিন সন্তানের জননী ছিলেন।
পরিবারের দাবি, গ্যাস্ট্রিকের ওষুধ মনে করে ভুলবশত ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করে। মরদেহটি অ্যাম্বুলেন্সে করে নেওয়ার পথে বোরহানউদ্দিনের কেরামতগঞ্জ বাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় অ্যাম্বুলেন্সটি সড়কের পাশের খালে পড়ে যায়।
দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা পুলিশ সদস্য ও মরদেহের স্বজনরা পানিতে পড়ে আহত হন। পরে খবর পেয়ে বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ ও আহতদের উদ্ধার করে।
বোরহানউদ্দিন ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত লিডার খোরশেদ আলম বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে অ্যাম্বুলেন্সে থাকা মরদেহ ও স্বজনদের উদ্ধার করে। এতে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা গণপূর্ত প্রতিমন্ত্রীর
অধিকাংশ প্রাথমিক বিদ্যালয় ভবন জরাজীর্ণ: বরিশালে মৃত্যুঝুঁকি নিয়ে ক্লাসে লাখো শিশু