Current Bangladesh Time
Tuesday September ১৫, ২০২৬ ৪:৫২ PM
Barisal News
Latest News
Home » গৌরনদী » বরিশাল » গৌরনদীতে মালবাহী ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, হেলপার নিহত
১৫ September ২০২৬ Tuesday ১:৩৪:৫৩ PM
Print this E-mail this

গৌরনদীতে মালবাহী ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, হেলপার নিহত


গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের গৌরনদীতে একটি মালবাহী ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে রিফাত গাজী (২২) নামের এক হেলপার নিহত হয়েছেন। নিহত রিফাত উপজেলার পিঙ্গলাকাঠি গ্রামের মৃত লালচাঁন গাজীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে গৌরনদী-হোসনাবাদ সড়কের পূর্ব গরঙ্গল এলাকায় একটি মালবাহী ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ট্রলির হেলপার রিফাত গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল জানান, খবর পেয়ে সন্ধ্যা ৭টার দিকে হাসপাতাল থেকে রিফাতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রলিটি কীভাবে খাদে উল্টে পড়েছে, তা পুলিশ খতিয়ে দেখছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ
মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
বরিশালে বহু শিক্ষার্থীর অজান্তেই একাদশে ভর্তির আবেদন
সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com