Current Bangladesh Time
Tuesday October ২০, ২০২৬ ৭:২৪ AM
Barisal News
Latest News
Home » পাথরঘাটা » বরগুনা » নৌবাহিনীর সহায়তায় ভেঙে যাওয়া বেড়িবাঁধে সাঁকো নির্মাণ শুরু 
২ June ২০২৫ Monday ১২:৪০:৩৭ PM
Print this E-mail this

নৌবাহিনীর সহায়তায় ভেঙে যাওয়া বেড়িবাঁধে সাঁকো নির্মাণ শুরু 


পাথরঘাটা ((বরগুনা) প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটায় বেড়িবাঁধ ভেঙে নাচনাপাড়া, কাঠালতলী ও চরদুয়ানী সংযোগ সড়কে চলাচলে ভোগান্তি হওয়ায় বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে অস্থায়ী পোল নির্মাণ শুরু হয়েছে। 

নৌবাহিনী কন্টিনজেন্ট বরগুনার উদ্যোগে রোববার (১ জুন) নির্মাণকাজ শুরু করা হয়। 

এর আগে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি (২৯ মে) গভীর রাতে উপকূল অতিক্রম করেছে। এতে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার বেড়িবাঁধের এই সংযোগ সড়কটি ভেঙে যায়। 

জানা গেছে, অস্বাভাবিক জোয়ারের কারণে পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের হলতা নদীর বেড়িবাঁধ মানিকখালী অংশ ভেঙে প্রায় ছয়টি গ্রাম প্লাবিত হয়েছে। গ্রামগুলো হলো- মানিকখালী, নাচনাপাড়া, জ্ঞানপাড়া, উত্তর কাঠালতলী, কেরামতপুর ও পুটিমারা। এতে প্রায় ৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়ে।  

স্থানীয়রা অভিযোগ করেন, গত বছরের ৮ আগস্ট মানিকখালি গ্রামের কিছু সংখ্যক মানুষ বেড়িবাঁধের একটি অংশ পানি সংকট নিরসনের জন্য কেটে ফেলে। পরে স্থানীয় জনগণের দাবির কারণে এবং প্রশাসনের সহযোগিতায় পানি উন্নয়ন বোর্ড ওই বেড়িবাঁধ নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করে। উপজেলা কাকচিড়া ইউনিয়নের রাজু মিয়া নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মেরামতের কাজ পেয়ে মাটির কাজ শুরু করেন। কিন্তু কিছুদিন পর অজ্ঞাত কারণে বেড়িবাঁধ মেরামতের কাজ বন্ধ রাখেন। নিম্নচাপের কারণে অসমাপ্ত কাজের জায়গায় পানির চাপে আবার ভেঙে যায়।  

এ ব্যাপারে নাচনাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জসিম উদ্দিন বলেন, বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় অনেক ঘর-বাড়ি তলিয়ে গেছে ও দুই পাড়ের মানুষের চলাচলের ব্যাপক ভোগান্তি হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগকে স্বাগত জানাই। 

নাচনাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মহিউদ্দিন পান্না বলেন, বেড়িবাঁধটি ভেঙে যাওয়ায় চলাচলে চরম ভোগান্তি হয়। পরবর্তীতে উপজেলা প্রশাসন, নৌবাহিনী ও স্থানীয়রা মিলে চলাচলের জন্য একটি অস্থায়ী পোল নির্মাণ করছে। এতে নৌবাহিনী আমাদের যথেষ্ট সহায়তা করেছে তাদের ধন্যবাদ ও জানান তিনি। 

এ ব্যাপারে লে. সৈয়দ মাসরুর সালেকিন মারুফ বলেন, ২৯ মে নিম্নচাপের কারণে বেড়িবাঁধসহ ২০ মিটার রাস্তা ভেঙে পড়ে, ফলে এই এলাকার ৫টি গ্রামের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং জন দুর্ভোগের সৃষ্টি হয়। এই সমস্যা নিরসনের জন্য বাংলাদেশ নৌবাহিনী ও স্থানীয় প্রশাসন এর সহোযোগিতায় বেড়িবাঁধ সংলগ্ন অস্থায়ী সাঁকো (পোল) নির্মাণ এর কাজ করা হচ্ছে।  

তিনি আরও বলেন, বাংলাদেশ নৌবাহিনী এ ধরনের জনস্বার্থমূলক কার্যক্রম করছে এবং সবসময় অব্যাহত থাকবে।  

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
একের পর এক মামলায় গ্রেপ্তার মঈন আবদুল্লাহ, পরিবারের উদ্বেগ
বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৭৩ জনের বিরুদ্ধে মামলা
নয় বছর পর কার্নিভ্যাল: ছয় লাখ পর্যটকের জন্য প্রস্তুত হচ্ছে কুয়াকাটা
পায়রা বন্দরের চ্যানেল খনন: পলির নিচে ৬৫০০ কোটি টাকা
মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com