Current Bangladesh Time
Wednesday July ১৫, ২০২৬ ১:১১ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » মুলাদী » মুলাদীতে পল্লী বিদ্যুতের আঞ্চলিক কার্যালয়ে হা*ম*লা
৪ June ২০২৫ Wednesday ১১:০৫:৪৪ PM
Print this E-mail this

মুলাদীতে পল্লী বিদ্যুতের আঞ্চলিক কার্যালয়ে হা*ম*লা


মুলাদী (বরিশাল) প্রতিনিধিঃ

বরিশালের মুলাদীতে পল্লী বিদ্যুতের আঞ্চলিক কার্যালয়ে হামলা চালিয়ে বিক্ষুদ্ধ জনতা। গতকাল মঙ্গলবার (৩ জুন) রাত সাড়ে ১১টার দিকে বিক্ষুব্ধ জনতা পল্লী বিদ্যুতের কার্যালয়ে (জোনাল অফিস) হামলা চালায়। পূর্ব ঘোষণা ছাড়াই টানা ২২ঘন্টা বিদ্যুৎ না পেয়ে জনতা বিদ্যূৎ অফিস ঘেরাও করে ইটপাটকেল নিক্ষেপ করেন। ওই সময় পল্লী বিদ্যুতের সহকারী মহাব্যবস্থাপক মো. ফিরোজ অবরুদ্ধ হয়ে পড়েন। পরে মুলাদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মুলাদী বন্দরের ব্যবসায়ী জানে আলম জানান, দিন-রাত মিলিয়ে ৬ঘন্টাও বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না উপজেলার সাধারণ মানুষ। গত সোমবার প্রায় ১৮ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিলো ৮২ হাজার গ্রাহক। গত সোমবার রাত ১০ টার দিকে বিদ্যুতের সরবরাহ চালুর পরে রাত ২টার দিকে বিদ্যুৎ চলে যায়। প্রায় ২২ঘন্টা পরে বিদ্যুৎ না পাওয়ায় সাধারণ মানুষ ক্ষিপ্ত হন। পরে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বিক্ষুব্ধ জনতা জোনাল অফিস ঘেরাও করে বিদ্যুতের দাবিতে শ্লোগান দেন এবং ইটপাটকেল নিক্ষেপ করেন।

পল্লী বিদ্যুতের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. ফিরোজ বলেন, বরিশাল থেকে মুলাদী উপকেন্দ্রে বিদ্যুতের সরবরাহ করা হয়। অনেক সময় বরিশাল গ্রীডে সমস্যার জন্য বিদ্যুতের সরবরাহে সমস্যা দেখা দেয়। এছাড়া ঝড়-বৃষ্টিতে লাইনের ওপর গাছপালা পড়ে, ব্রজপাতে ইনসুলেটর ভেঙে সরবরাহে বিঘ্ন ঘটে। পল্লী বিদ্যুতের অফিস থেকে গ্রাহকদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করা হয়।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ৪০-৫০জন বিক্ষুদ্ধ জনতা পল্লী বিদ্যুতের অফিস ঘেরাও করে ইটপাটকেল নিক্ষেপ করেছেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনতাকে শান্ত করেন। এঘটনায় কেই আহত হননি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ভাঙ্গা–কুয়াকাটা ৬ লেনের ঘোষণা না আসায় দক্ষিণাঞ্চলে মিশ্রপ্রতিক্রিয়া
এইচএসসি পরীক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
কি কথা তাহার সনে: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শিরিনের আলাপ, রাজনৈতিক অঙ্গনে কানাঘুষা
বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ
নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: বরিশালে তারেক রহমান
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com