Current Bangladesh Time
Tuesday July ১৪, ২০২৬ ৭:৫৫ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » সংবাদ শিরোনাম » ভাঙ্গা–কুয়াকাটা ৬ লেনের ঘোষণা না আসায় দক্ষিণাঞ্চলে মিশ্রপ্রতিক্রিয়া
১৪ July ২০২৬ Tuesday ৬:৩৮:১১ PM
Print this E-mail this

ভাঙ্গা–কুয়াকাটা ৬ লেনের ঘোষণা না আসায় দক্ষিণাঞ্চলে মিশ্রপ্রতিক্রিয়া


অনলাইন নিউজ ডেস্ক:

প্রধানমন্ত্রীর বরিশাল সফরে ভাঙ্গা–কুয়াকাটা মহাসড়ককে ৬ লেনে উন্নীত করার ঘোষণা আসবে, এমন প্রত্যাশা ছিল দক্ষিণাঞ্চলের মানুষের। তবে এ বিষয়ে কোনো ঘোষণা না আসায় বরিশালসহ দক্ষিণাঞ্চলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। যদিও সরকারদলীয় নেতারা বলছেন, ঘোষণার চেয়ে প্রকল্পের বাস্তবায়নই সরকারের অগ্রাধিকার।

সোমবার বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমিতে জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। তবে ভাঙ্গা–কুয়াকাটা মহাসড়ক ৬ লেনে উন্নীত করার বিষয়ে কোনো ঘোষণা দেননি।

সভায় প্রধানমন্ত্রী বলেন, ঘোষণার মাধ্যমে নয়, বাস্তব কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই। এ বক্তব্যের পরও মহাসড়কটি নিয়ে নির্দিষ্ট ঘোষণা না আসায় স্থানীয়দের একাংশের প্রত্যাশা অপূর্ণ থেকে গেছে।

বরিশাল-২ (উজিরপুর–বানারীপাড়া) আসনের সংসদ সদস্য এস শরফুদ্দিন আহমেদ সান্টু বলেন, দক্ষিণাঞ্চলের উন্নয়নে প্রধানমন্ত্রীর আন্তরিকতা রয়েছে। ঘোষণা না এলেও বাস্তবায়নের মাধ্যমে এ অঞ্চলের মানুষের প্রত্যাশা পূরণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন বলেন, ভাঙ্গা–কুয়াকাটা মহাসড়ক ৬ লেনে উন্নীত করা দক্ষিণাঞ্চলের দীর্ঘদিনের দাবি। এ সফরে ঘোষণা না এলেও সরকার এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেবে বলে তিনি আশা করেন।

বরিশাল জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মাহফুজুল আলম মিঠু বলেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে মানুষের প্রত্যাশা ছিল মহাসড়কটি ৬ লেনে উন্নীত করার ঘোষণা আসবে। ঘোষণা না আসায় কিছুটা হতাশা তৈরি হলেও ভবিষ্যতে এ বিষয়ে উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশা করেন। 

সংশ্লিষ্টদের মতে, পদ্মা সেতু চালুর পর ভাঙ্গা–কুয়াকাটা মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। কুয়াকাটাকেন্দ্রিক পর্যটন, কৃষি, শিল্প ও বাণিজ্যের সম্প্রসারণের কারণে মহাসড়কটি ৬ লেনে উন্নীত করার দাবি আরও জোরালো হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, মহাসড়কটি ৬ লেনে উন্নীত হলে যাতায়াতের সময় কমবে, সড়ক নিরাপত্তা বাড়বে এবং কুয়াকাটাকেন্দ্রিক পর্যটন, কৃষিপণ্য পরিবহন, শিল্পায়ন ও বিনিয়োগে ইতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে পায়রা সমুদ্রবন্দরসহ দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক কার্যক্রম আরও গতিশীল হবে।

দক্ষিণাঞ্চলের মানুষের প্রত্যাশা, ভাঙ্গা–কুয়াকাটা মহাসড়ক ৬ লেনে উন্নীত করার প্রকল্প দ্রুত বাস্তবায়নের মাধ্যমে এ অঞ্চলের যোগাযোগব্যবস্থা ও অর্থনৈতিক উন্নয়নে নতুন গতি আসবে।

সূত্র: আমার দেশ।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ভাঙ্গা–কুয়াকাটা ৬ লেনের ঘোষণা না আসায় দক্ষিণাঞ্চলে মিশ্রপ্রতিক্রিয়া
এইচএসসি পরীক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
কি কথা তাহার সনে: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শিরিনের আলাপ, রাজনৈতিক অঙ্গনে কানাঘুষা
বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ
নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: বরিশালে তারেক রহমান
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com