Current Bangladesh Time
Wednesday July ১৫, ২০২৬ ৭:৩১ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » ঝালকাঠি সদর » ঝালকাঠিতে যুবকের রহস‌্যজনক মৃত‌্যু
১৪ July ২০২৬ Tuesday ৩:৪১:৫৬ PM
Print this E-mail this

ঝালকাঠিতে যুবকের রহস‌্যজনক মৃত‌্যু


অ‌মিত ব‌নিক অপু, ঝালকা‌ঠি প্র‌তি‌নি‌ধি:


ঝালকাঠি শহরের কাঁসারিপট্টি এলাকায় অন্তর দে (২৪) নামে এক যুবকের রহস‌্যজনক মৃত‌্যু হয়ে‌ছে।
মঙ্গলবার দুপুর ১ টার দিকে নিজ বাসভবনে এ ঘটনা ঘটে। নিহত অন্তর দে অ্যাডভোকেট নির্মল চন্দ্র দে তরুণী বাবুর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, অন‌কে বেলা হ‌য়ে যাবার পরও ঘুম থে‌কে না ওঠার কার‌নে তার মা জানালা দি‌য়ে দেখ‌তে পান সি‌লিং ফ‌্যা‌নের সা‌থে গামছা দি‌য়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝু‌লে আছ‌ে অন্তর। তার মা‌য়ের ডাক চিৎকা‌রে প‌রিবা‌রের সদস‌্যরা এ‌সে ফ‌্যান থে‌কে না‌মি‌য়ে ফে‌লেন। পরে খবর পেয়ে স্বজন ও এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হন। এলাকাবাসী আরো জানান, নিহত অন্ত‌রের ঘ‌রের জানালা লু‌ঙ্গি দি‌য়ে ঢাকা ছিল, যা‌তে বাইরে থে‌কে দেখা না যায়।
প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে প‌রিবা‌রের ধারণা হলেও মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর জানা যা‌বে। পু‌লিশ ঘটনাস্থ‌লে পৌ‌ছে‌ছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ভাঙ্গা–কুয়াকাটা ৬ লেনের ঘোষণা না আসায় দক্ষিণাঞ্চলে মিশ্রপ্রতিক্রিয়া
এইচএসসি পরীক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
কি কথা তাহার সনে: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শিরিনের আলাপ, রাজনৈতিক অঙ্গনে কানাঘুষা
বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ
নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: বরিশালে তারেক রহমান
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com