Current Bangladesh Time
Wednesday July ১৫, ২০২৬ ৬:০৫ PM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » বরগুনায় বন বিভাগের কর্মীসহ ট্রলার ডুবি
১৫ July ২০২৬ Wednesday ৪:৩৫:৫৫ PM
Print this E-mail this

বরগুনায় বন বিভাগের কর্মীসহ ট্রলার ডুবি


বরগুনা প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটায় বন বিভাগের সংরক্ষিত বনে বৃক্ষরোপণ করতে যাওয়ার পথে বলেশ্বর নদীতে একটি ইঞ্জিনচালিত ছোট ট্রলার ডুবে মো. জাহাঙ্গীর (৫০) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। 

বুধবার (১৫ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার পদ্মা এলাকা সংলগ্ন বলেশ্বর নদীতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রলারে থাকা বন বিভাগের এক কর্মীসহ অন্য আটজন স্থানীয় জেলেদের সহায়তায় নিরাপদে তীরে উঠতে সক্ষম হয়েছেন। 

নিখোঁজ জাহাঙ্গীর পাথরঘাটা উপজেলার পদ্মা এলাকার বাসিন্দা ও সায়েদ মিয়ার ছেলে।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বন বিভাগের সংরক্ষিত একটি বনে গাছের চারা রোপণের উদ্দেশে সকালে  বন বিভাগের এক কর্মচারী এবং ৮ শ্রমিকসহ একটি ছোট ইঞ্জিনচালিত ট্রলারে করে রওয়ানা দেন। ট্রলারটিতে গাছের চারাও ছিল। বলেশ্বর নদীতে প্রবেশের পর উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা ৯ জনের মধ্যে ৮ জন স্থানীয় জেলেদের সহায়তায় সাঁতরে তীরে উঠতে পারলেও জাহাঙ্গীর নিখোঁজ হন। খবর পেয়ে পাথরঘাটা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। 

এ বিষয়ে পাথরঘাটা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম বলেন, বলেশ্বর নদীতে ট্রলারডুবির ঘটনায় এক শ্রমিক নিখোঁজ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে।

পাথরঘাটা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. বদিউজ্জামান খান বলেন, সংরক্ষিত বনে বৃক্ষরোপণের জন্য যাওয়ার সময় বন বিভাগের একজন কর্মী ও আটজন শ্রমিককে বহনকারী ট্রলারটি ডুবে যায়। ট্রলারে গাছের চারাও ছিল। সবাই নিরাপদে তীরে ফিরতে পারলেও জাহাঙ্গীর নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডকে বিষয়টি জানানো হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছে এবং কোস্ট সদস্যরাও রওয়ানা করেছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ভাঙ্গা–কুয়াকাটা ৬ লেনের ঘোষণা না আসায় দক্ষিণাঞ্চলে মিশ্রপ্রতিক্রিয়া
এইচএসসি পরীক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
কি কথা তাহার সনে: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শিরিনের আলাপ, রাজনৈতিক অঙ্গনে কানাঘুষা
বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ
নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: বরিশালে তারেক রহমান
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com