Current Bangladesh Time
Wednesday August ২৬, ২০২৬ ২:৫১ PM
Barisal News
Latest News
Home » আমতলী » বরগুনা » প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে অপহরণ
৭ August ২০২৫ Thursday ৯:১৭:৫৫ PM
Print this E-mail this

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে অপহরণ


বরগুনা প্রতিনিধি:

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় দশম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে উঠেছে। তিন দিনেও খোঁজ না মেলায় অভিযুক্ত রবিউলকে প্রধান করে চারজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন ওই ছাত্রীর বাবা। 

বৃহস্পতিবার বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ লায়লাতুল ফেরদৌস মামলাটি গ্রহণ করে আমতলী থানার ওসিকে এজাহারভুক্ত করার নির্দেশ দিয়েছেন। 

আসামিরা হলেন- আমতলী উপজেলার পূর্ব কেওয়াবুনিয়া গ্রামের মো. নুর সায়েদ আকনের ছেলে রবিউল (২৩), তার বাবা মো. নুর সায়েদ আকন, মা আকলিমা বেগম ও রবিউলের বন্ধু আরিয়ান গাজী। এ তথ্য নিশ্চিত করেছেন, পাবলিক প্রসিকিউটর রনজুয়ারা সিপু। 

স্কুলছাত্রীর বাবার অভিযোগপত্র থেকে জানা যায়, স্থানীয় একটি হাই স্কুলের দশম শ্রেণিতে পড়াশোনা করে ওই ছাত্রী। রবিউল তার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন। বিষয়টি মেয়ে তার পরিবারকে জানায়। রবিউলের বাড়িতে গিয়ে তার বাবা-মায়ের সামনে মেয়েকে উত্ত্যক্ত করতে নিষেধ করেন স্কুলছাত্রীর বাবা। এতে রবিউল অপমানিত বোধ করে ওই স্কুলছাত্রীকে অপহরণ করার পরিকল্পনা করেন। 

স্কুলছাত্রীর বাবা বলেন, ৫ আগস্ট সকালে আমার মেয়ে প্রাইভেট পড়তে যাচ্ছিল। এ সময় বাড়ির সামনে পাকা রাস্তায় পৌঁছলে রবিউল ও তার বন্ধু আরিয়ান গাজী তাকে ভয় দেখিয়ে মাইক্রোবাসে তুলে অপহরণ করে নিয়ে যায়। আমি রবিউলেরবাবা-মায়ের কাছে গিয়ে আমার মেয়েকে ফেরত চাই। তারা আমার মেয়েকে দেওয়ার কথা বলে আর দেয়নি। আমার ধারণা রবিউল আমার মেয়েকে কোথাও আটকে রেখে ধর্ষণ করেছে। আমার মেয়ে বেঁচে আছে কিনা তাও জানি না। তিন দিন পর্যন্ত খোঁজ করে আমার মেয়েকে পাইনি।

রবিউলের মোবাইল বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। 

আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, এখন পর্যন্ত কোর্টের আদেশ পাইনি। আদেশ পেলে আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লিজ নেওয়ার পর মামলা দিয়ে দখল: বরিশালে বেহাত সরকারের হাজার কোটি টাকার জমি
১০ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক, অবরোধে চরম ভোগান্তি
ঢাকা-বরিশাল-ভোলা: দুঃখ ঘুচবে যাতায়াতে, চাকা ঘুরবে অর্থনীতির
বরিশাল-ঢাকা নৌ রুট: লোকসানে চোখে অন্ধকার দেখছেন লঞ্চ মালিকরা
বরিশালে বেহাল স্বাস্থ্যসেবা: নিজেই অসুস্থ ১১৪ বছরের সদর হাসপাতাল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com