Current Bangladesh Time
Wednesday July ১৫, ২০২৬ ১২:১২ AM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » ঝালকাঠি সদর » ঝালকাঠিতে দরজি দোকান থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার
১৩ September ২০২৫ Saturday ৪:০৯:৪৫ PM
Print this E-mail this

ঝালকাঠিতে দরজি দোকান থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার


ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া বাজারের একটি দরজি দোকান থেকে সাব্বির (১৭) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাব্বির নলছিটি উপজেলার বারইকরণ গ্রামের আব্দুল মজিদ হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাব্বিরের বাবা-মা দুজনেই ওই দোকানে পোশাক সেলাইয়ের কাজ করেন। ঘটনার রাতে তাঁরা বাড়িতে ছিলেন আর সাব্বির দোকানে ছিল। সকালে তার মা লিপি বেগম দোকানে এসে ছেলেকে ডাকলেও কোনো সাড়া পাননি। পরে স্থানীয়দের সহায়তায় দোকানের শাটার খুলে ভেতরে ঢুকে তিনি দেখেন সাব্বির গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলছে। এ দৃশ্য দেখে তিনি চিৎকার শুরু করেন।

পরে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান আছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ভাঙ্গা–কুয়াকাটা ৬ লেনের ঘোষণা না আসায় দক্ষিণাঞ্চলে মিশ্রপ্রতিক্রিয়া
এইচএসসি পরীক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
কি কথা তাহার সনে: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শিরিনের আলাপ, রাজনৈতিক অঙ্গনে কানাঘুষা
বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ
নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: বরিশালে তারেক রহমান
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com