Current Bangladesh Time
Sunday August ২৩, ২০২৬ ৭:২২ PM
Barisal News
Latest News
Home » গৌরনদী » বরিশাল » গৌরনদীতে বিয়ের দাবিতে অনশনরত অন্তঃসত্ত্বা প্রেমিকার ওপর হামলা
১৫ October ২০২৫ Wednesday ১:৪৭:২৭ PM
Print this E-mail this

গৌরনদীতে বিয়ের দাবিতে অনশনরত অন্তঃসত্ত্বা প্রেমিকার ওপর হামলা


গৌরনদী ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের গৌরনদীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনরত ৩ মাসের অন্তঃসত্ত্বা প্রেমিকার ওপর হামলা চালিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রেমিক পরিবারের সদস্যদের বিরুদ্ধে। 

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার খাঞ্জাপুর গ্রামে প্রেমিক ইসমাইল শরীফের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সন্ধ্যায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ভূক্তভোগী অভিযোগ করে বলেন, গত চার বছর ধরে একই গ্রামের মোকতার শরীফের ছেলে ইসমাইল শরীফের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক চলে আসছে। গত ২ বছর আগে আমার পরিবার আমাকে অন্যত্র বিয়ে দেয়। বিয়ের পরপরই আমার স্বামী চাকরির জন্য ওমান প্রবাসে চলে যান। এ সুযোগে ইসমাইল আমার সঙ্গে যোগাযোগ শুরু করেন। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে আমাকে ধর্ষণ করেন ইসমাইল। এ সময় ইসমাইল কৌশলে মোবাইল দিয়ে আপত্তিকর ভিডিও ধারণ করে রাখেন। পরবর্তীতে শারীরিক সম্পর্ক না করলে মোবাইল ফোনে ধারণ করা ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি ও ভয়ভীতি দেখিয়ে আমাকে একাধিকবার ধর্ষণ করেন। এতে আমি ৩ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাকে বিয়ের জন্য বললে ইসমাইল টালবাহানা শুরু করেন। তাই বিয়ের দাবিতে আমি মঙ্গলবার দুপুর ২টার দিকে ইসমাইলের বাড়িতে গিয়ে অনশন শুরু করি। এর আধাঘণ্টা পর ইসমাইলের ভগিনীপতি আবু বক্করের নেতৃত্বে ইসমাইলের পরিবারের সদস্যরা আমার ওপর হামলা চালায়। তখন স্থানীয়দের সহায়তায় আমি ঘটনাস্থল ত্যাগ করে প্রাণে রক্ষা পাই। 

এ বিষয়ে বক্তব্যের জন্য অভিযুক্ত প্রেমিক ইসমাইল শরীফের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। তবে অভিযুক্তের ভগিনীপতি আবু বক্কর হামলার অভিযোগ অস্বীকার করেছেন। 

গৌরনদী থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
সড়কপথে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী
হুমকিতে লক্ষাধিক মানুষ: কুয়াকাটার বেড়িবাঁধে ভাঙন
শপথ নিলেন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন পার্থসহ চারজন, রাতে শপথ
বরিশালের ১৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com