Home » কাঁঠালিয়া » ঝালকাঠি » কাঠালিয়ায় স্কুলের মাঠ থেকে রাস্তা অপসারণের দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ
৩০ October ২০২৫ Thursday ২:২৬:০৯ PM
কাঠালিয়ায় স্কুলের মাঠ থেকে রাস্তা অপসারণের দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঁঠালিয়ায় শৌলজালিয়া মাধ্যমিক বিদ্যালয় ও ৫২ নম্বর শৌলজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে রাস্তা অপসারণের দাবিতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ।
আজ ৩০ অক্টোবর আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে, বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থী শিক্ষক ও এলাকাবাসী।
বক্তারা জানান, ১৯৬২ সালে শৌলজালিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিদ্যালয়ের ২৬২ জন শিক্ষার্থী রয়েছে, অপরদিকে ১৯০৭ সালে ৫২ নং শৌলজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ।বর্তমানে এ শিক্ষা প্রতিষ্ঠানটিতে ১২৬ জন শিক্ষার্থী রয়েছে। দুটি শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে প্রায় চার শতাধিক শিক্ষার্থী লেখাপড়া করছে। দুটি শিক্ষা প্রতিষ্ঠানের একটি মাঠ রয়েছে। এ মাঠের মধ্য থেকে রাস্তা পূর্ণ নির্মাণ বন্ধের দাবি জানান। শিক্ষার্থীদের চলাচলের মাঠের মধ্য থেকে রাস্তা থাকলে প্রায় সময়ই দুর্ঘটনা ঘটে। এতে অভিভাবকরা উদ্বিগ্ন থাকেন। ফলে তারা এই রাস্তা অপসারণ চান। মানববন্ধনকারীদের দাবি, স্কুল ভবনের পিছন দিয়ে রাস্তা নির্মাণ করলেন,তাতে প্রতিষ্ঠান দু’টির শিক্ষার্থীদের কোনো ক্ষতি হবে না। তাই তারা স্কুল ভবনের পিছন দিয়ে রাস্তা নির্মাণের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন, শিক্ষার্থী সুমাইয়া আক্তার , ফারজানা মিম, আল রাফি, মাশরাফি মর্তুজা,শৌলজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অলিউর রহমান ও উপজেলা এনসিপির যুগ্ম আহবায়ক মহিউদ্দিন কালু মিয়াসহ আরো অনেকে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: বরিশালে তারেক রহমান