Current Bangladesh Time
Sunday July ১২, ২০২৬ ১১:৫৯ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » সংবাদ শিরোনাম » বরিশালে স্মরণকালের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড, জনজীবন বিপর্যস্ত
৩১ December ২০২৫ Wednesday ৭:২৯:২৭ PM
Print this E-mail this

বরিশালে স্মরণকালের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড, জনজীবন বিপর্যস্ত


আমাদের বরিশাল ডেস্ক:

বরিশালে জেঁকে বসেছে হারকাপনো শীত। বুধবার (২৫ ডিসেম্বর) জেলায় ২৪ ঘন্টার ব্যবধানে তাপমাত্রার পরদ ৩ দশমিক ৩ ডিগ্রি নিচে নেমে স্মরণকালের সর্বনিম্ন ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বুধবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে গোপালগঞ্জে। হাড়কাঁপানো ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এতে করে চরম বিপাকে পড়েছেন শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষ।

সকাল থেকে মেঘ আর গত কয়েকদিনের কুয়াশা সরিয়ে সূর্যের দেখা মিললেও হালকা কুয়াশার কারণে রোদের তেমন তেজ ছিলনা। ফলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের প্রায় ৬.৫ ডিগ্রি নিচে।

বরিশাল আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, আজ জেলার সর্বনিম্ন ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এদিন বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া পর্যবেক্ষক মাসুদ রানা রুবেল জানান, বৃহস্পতি ও শুক্রবার দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধির পূর্বাভাস দিয়ে শনিবার তা অপরিবর্তিত থেকে পরবর্তী ৫ দিনে আবার তাপমাত্রা হ্রাস পেতে পারে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করলেও এর একটি বর্ধিতাংশ বরিশাল উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।

তীব্র ঠান্ডায় বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে: শিশু ওয়ার্ডে আসন সংখ্যা: ৪১টি। বর্তমানে ভর্তি শিশু রোগী: ৩৫০ জন।

শয্যা সংখ্যার তুলনায় প্রায় সাত গুণ রোগী ভর্তি থাকায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। কেবল শিশুরাই নয়, বয়স্করাও ঠান্ডাজনিত নানা সমস্যায় আক্রান্ত হচ্ছেন।

জেলায় ১১ টার পর সূর্যের দেখা মিললেও কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। রাস্তাঘাটে মানুষের চলাচল কমে যাওয়ায় বিপাকে পড়েছেন অটোরিকশাচালক ও দিনমজুরেরা।

কালিবাড়ি রোড এলাকার অটোরিকশাচালক জাকির হোসেন বলেন, ‘ঠান্ডায় হাত-পা অবশ হয়ে আসছে। রাস্তায় যাত্রী নেই। এভাবে আরও কয়েক দিন চললে সংসার চালানো দায় হয়ে পড়বে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
প্রধানমন্ত্রীর বরিশাল আগমন: চার দাবি পূরণের আশায় বুক বেঁধেছে বরিশাল
আগামীকাল বরিশাল আসছেন প্রধানমন্ত্রী
স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 
প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে বিএনপির প্রস্তুতি, নিরাপত্তায় প্রশাসনের তৎপরতা
বরিশাল বিভাগে ডেঙ্গু বাড়ছে, ২ জনের মৃত্যু
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com