Current Bangladesh Time
Friday August ২৮, ২০২৬ ৮:১৫ AM
Barisal News
Latest News
Home » আগৈলঝাড়া » বরিশাল » আগৈলঝাড়া থানায় হামলা মামলায় প্রধান আসামি ইদ্রিস ফকিরসহ ৫ জন ঢাকায় গ্রেপ্তার 
১২ July ২০২৬ Sunday ৫:৫২:০৫ PM
Print this E-mail this

আগৈলঝাড়া থানায় হামলা মামলায় প্রধান আসামি ইদ্রিস ফকিরসহ ৫ জন ঢাকায় গ্রেপ্তার 


নিজস্ব প্রতিনিধি:

Screenshot

বরিশালের আগৈলঝাড়া থানায় হামলা, ভাঙচুর এবং কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

গ্রেপ্তারকৃতরা হলেন— মামলার ১ নম্বর এজাহারভুক্ত আসামি ইদ্রিস ফকির, ৩০ নম্বর এজাহারভুক্ত আসামি রাব্বি ফকির, ৩৭ নম্বর এজাহারভুক্ত আসামি ইয়াসিন আক্তার এবং তদন্তে প্রাপ্ত আসামি হাসিনা বেগম (৪৫)। হাসিনা বেগম প্রধান আসামি ইদ্রিস ফকিরের স্ত্রী। তাদের সবার বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলার ফুলশ্রী এলাকায়। 

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১১ জুলাই) রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ওই চারজনকে গ্রেপ্তার করে। পরে আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদের নেতৃত্বে একটি পুলিশ দল তাদের ডিবির হেফাজত থেকে গ্রহণ করে আগৈলঝাড়ায় নিয়ে আসে। 

আরো একজন আসামি উজিরপুর থানার পুলিশ  গ্রেপ্তার করেন।পরে রবিবার (১২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে গ্রেপ্তারকৃত পাঁচ আসামিকে বরিশালের বিজ্ঞ আদালতে হাজির করা হলে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। 

আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খান সাংবাদিকদের জানান, ডিবি পুলিশের সহযোগিতায় মামলার প্রধান এজাহারভুক্ত আসামি ইদ্রিস ফকিরসহ চারজনকে ঢাকা থেকে গ্রেপ্তার করে আগৈলঝাড়ায় আনা হয়েছে। প্রধান  আসামিসহ পাঁচ আসামিকে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। এদিকে এজহারভুক্ত নুরু মিয়া নামের আরো একজন আসামিকে আজ সকালে গ্রেফতার করেছে পুলিশ 

।তিনি আরও বলেন, মামলায় এজাহারভুক্ত ও তদন্তে শনাক্ত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। হামলার সঙ্গে জড়িত কাউকেই আইনের আওতার বাইরে রাখা হবে না। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লিজ নেওয়ার পর মামলা দিয়ে দখল: বরিশালে বেহাত সরকারের হাজার কোটি টাকার জমি
১০ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক, অবরোধে চরম ভোগান্তি
ঢাকা-বরিশাল-ভোলা: দুঃখ ঘুচবে যাতায়াতে, চাকা ঘুরবে অর্থনীতির
বরিশাল-ঢাকা নৌ রুট: লোকসানে চোখে অন্ধকার দেখছেন লঞ্চ মালিকরা
বরিশালে বেহাল স্বাস্থ্যসেবা: নিজেই অসুস্থ ১১৪ বছরের সদর হাসপাতাল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com