Current Bangladesh Time
Thursday August ১৩, ২০২৬ ৬:১০ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » মেহেন্দিগঞ্জ » মেহেন্দিগঞ্জে হাতুড়িপেটায় কামাল হত্যা: মূলহোতাসহ দুই আসামি গ্রেপ্তার
১২ July ২০২৬ Sunday ২:৫৪:৩৬ PM
Print this E-mail this

মেহেন্দিগঞ্জে হাতুড়িপেটায় কামাল হত্যা: মূলহোতাসহ দুই আসামি গ্রেপ্তার


মেহেন্দিগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের কাজিরহাট থানার চাঞ্চল্যকর মোস্তফাকামাল হত্যা মামলার মূলহোতাসহ দুই আসামিকেগ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‍্যাব)।

শনিবার (১১ জুলাই) রাতে র‌্যাব-৮-এর মিডিয়াকর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান(পিপিএম-সেবা) বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বরিশাল র‌্যাব-৮ সদর কোম্পানিরসদস্যরা র‌্যাব-১, সিপিসি-২-এর সহযোগিতায়ঢাকার উত্তরা পশ্চিম থানার সেক্টর-১২ ও সেক্টর-১৩এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া দুজন হলেন, বরিশালের কাজিরহাটথানার চিলমারী এলাকার জালাল হাওলাদারের ছেলেও মামলার মূলহোতা মো. শাহাবুদ্দিন হাওলাদার(৪৮) এবং একই এলাকার আনিচ হাওলাদারেরছেলে আল আবির (২২)।

র‌্যাব জানায়, নিহত মোস্তফা কামাল (৪৫) বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাটথানার রতনপুর এলাকার বাসিন্দা ছিলেন।

গত ১৮ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে বাজার থেকেবাড়ি ফেরার পথে জমিজমা-সংক্রান্ত বিরোধেরজেরে শাহাবুদ্দিন, আল আবিরসহ অন্যান্য আসামিসংঘবদ্ধভাবে কামালের পথরোধ করে।পূর্বপরিকল্পিতভাবে রামদা, চাপাতি, লোহার রড ওহাতুড়িসহ দেশীয় অস্ত্র নিয়ে তারা তার ওপর হামলাচালায়।

র‌্যাবের ভাষ্য অনুযায়ী, প্রাণ বাঁচাতে দৌড়েপালানোর চেষ্টা করলে শাহাবুদ্দিন তাকে জাপটে ধরেএবং হাতে থাকা লোহার হাতুড়ি দিয়ে মাথায় আঘাতকরেন।এতে কামাল মাটিতে লুটিয়ে পড়েন। পরে অন্যআসামিরাও হাতুড়ি দিয়ে তার দুই হাত ও দুই পায়েএলোপাতাড়ি আঘাত করে। এছাড়া রামদা দিয়েশরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে এবং লোহার রড দিয়েপিটিয়ে গুরুতর জখম করা হয়। এ সময় স্থানীয় মন্টুবয়াতীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়েএলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রাকামালকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলামেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলেচিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে তার মৃত্যু হয়।

ঘটনার পর নিহতের স্ত্রী বাদী হয়ে কাজিরহাট থানায়হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব জানায়, হত্যাকাণ্ডের পর থেকেই তারা ছায়াতদন্ত শুরু করে। অভিযুক্তরা স্থান পরিবর্তন করেআত্মগোপনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্তকরার চেষ্টা করছিল। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিরসহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে ঢাকার উত্তরাএলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণের জন্য ঢাকা মহানগর পুলিশের বিমানবন্দরথানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেনর‌্যাব-৮-এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশসুপার মো. কামরুজ্জামান।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের নতুন ডিআইজি জুলফিকার আলী
প্রার্থী চূড়ান্ত করল বিএনপি, রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল
তিন সন্দেহে বরিশালে মাঠে পুলিশ, হেমায়েতপুরে জেএমবির আস্তানায় অভিযান
বরিশালে আদালতের সামনে বোমা বিস্ফোরণ
বরিশাল অঞ্চল: ৪ কারণে ইলিশের দেখা নেই
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com