Home » বরিশাল » মেহেন্দিগঞ্জ » মেহেন্দিগঞ্জে লুডু খেলার চাল নিয়ে তর্ক, যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা
১২ July ২০২৬ Sunday ১:০৬:২০ PM
মেহেন্দিগঞ্জে লুডু খেলার চাল নিয়ে তর্ক, যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা
মেহেন্দিগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি:
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরগোপালপুর ইউনিয়নের জালিরচর গ্রামে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার (১২ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে এ হত্যার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী শান্ত, শুভ ও রাকিব জানান, তারা ৪ জন মিলে একসঙ্গে বাড়ির সামনে একটি ঘরের মধ্যে লুডু খেলছিলেন। তখন তাদের পাশে দাঁড়িয়ে খেলা দেখছিলেন প্রতিবেশী মৃত আলম মাতাব্বরের ছেলে সাইদুল মাতাব্বর। লুডু খেলার চাল নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সাইদুল মাতাব্বর একটি হাতুড়ি দিয়ে শাকিল পন্ডিতের মাথায় আঘাত করে। এ সময় শাকিল পন্ডিত মাটিতে লুটিয়ে পরলে শান্ত, শুভ ও রাকিব মিলে রক্তাক্ত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. মমিন উদ্দিন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারী সাইদুলকে গ্রেফতার করা হয়েছে এবং হত্যায় ব্যবহৃত আলামত উদ্ধার করা হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের নতুন ডিআইজি জুলফিকার আলী
প্রার্থী চূড়ান্ত করল বিএনপি, রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল
তিন সন্দেহে বরিশালে মাঠে পুলিশ, হেমায়েতপুরে জেএমবির আস্তানায় অভিযান