Current Bangladesh Time
Monday October ২৬, ২০২৬ ১২:১০ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » হিজলা » লঞ্চে বাড়ি ফেরা হলো না সোহেলের,৫ দিন পর মেঘনায় মিলল লাশ ।
২৫ October ২০২৬ Sunday ১১:১০:৩৪ PM
Print this E-mail this

লঞ্চে বাড়ি ফেরা হলো না সোহেলের,৫ দিন পর মেঘনায় মিলল লাশ ।


হিজলা (বরিশাল) প্রতিনিধি:


ঢাকা থেকে লঞ্চযোগে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া সোহেল বেপারী (২৪) নামে এক যুবকের মরদেহ পাঁচ দিন পর বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীর চরশাওড়া থেকে উদ্ধার করেছে নৌ পুলিশ । এঘটনায় নিহতের বন্ধু রবিউল ইসলামকে আটক করেছে সখীপুর থানা পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর), রাত ১টার দিকে উপজেলার গৌরবদী ইউনিয়নের অরাকুল এলাকার মেঘনা নদীর মান্দারখাল নামক চর থেকে মরদেহটি উদ্ধার করা হয় ।

নিহত সোহেল বেপারী শরীয়তপুর জেলার সখিপুর থানার ৬নং ওয়ার্ডের আরব আলী কান্দী এলাকার মৃত আনোয়ার হোসেন বেপারীর ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর বন্ধু রবিউল ইসলামকে সঙ্গে নিয়ে শরীয়তপুরের সখিপুর থানাধীন নরসিংহপুর ফেরিঘাট থেকে লঞ্চযোগে ঢাকায় যান সোহেল বেপারী ।পরদিন ১৮ অক্টোবর রাতে বন্ধু রবিউল’র সঙ্গে লঞ্চযোগে ঢাকা থেকে নরসিংহপুর ফেরিঘাটের উদ্দেশে রওনা হন তিনি।

ফেরার পথে চাঁদপুর এলাকায় মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হন সোহেল । এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।

এ ঘটনায় গত ১৯ অক্টোবর নিখোঁজ যুবকের পরিবারের পক্ষ থেকে চাঁদপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। যার নম্বর ১১৪৬। বিষয়টি পরবর্তী সময়ে চাঁদপুর অঞ্চলের আলুবাজার নৌ পুলিশ ফাঁড়িতে তদন্তাধীন ছিল।

এদিকে ২৩ অক্টোবর রাত আনুমানিক ১ টার দিকে পরিবারের সদস্যরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে হিজলা নৌ পুলিশ ফাঁড়ির আওতাধীন অরাকুল এলাকার মেঘনা নদীর মান্দারখাল চরে সোহেলের লাশ পাওয়ার বিষয়টি জানান।

খবর পেয়ে হিজলা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শাহজাদা সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। এ সময় নিখোঁজ যুবকের বড় ভাই আজিজুল ইসলাম (২৭) ও উপস্থিত নিকটাত্মীয়রা লাশটি সোহেল বেপারীর বলে শনাক্ত করেন।

পরে নৌ পুলিশ মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে । মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য মরদেহ ময়নাতদন্তের উদ্দেশে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

হিজলা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এছিনুল হক জানান, লঞ্চ থেকে সোহেলর নদীতে পড়ে যাওয়ার ঘটনাটি দুর্ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন ও সংশ্লিষ্ট তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যেতে পারে ।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
চাঁদাবাজি বন্ধে শিগগিরই নতুন আইন আসছে : আইজিপি
বরিশাল শিশু হাসপাতাল: নির্মাণের নয় বছর পরও তালাবদ্ধ
ডেঙ্গু রোগীর আলাদা ওয়ার্ড নেই শেবাচিমে
বরিশাল নগরীতে জলাশয় ভরাট থামছেই না, উদ্বেগ
একের পর এক মামলায় গ্রেপ্তার মঈন আবদুল্লাহ, পরিবারের উদ্বেগ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com