Current Bangladesh Time
Sunday October ২৫, ২০২৬ ৭:৫৫ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে নদী থেকে উদ্ধার লাশের পরিচয় মিলেছে, হত্যার অভিযোগ পরিবারের
২৫ October ২০২৬ Sunday ৬:০০:৫৮ PM
Print this E-mail this

বাউফলে নদী থেকে উদ্ধার লাশের পরিচয় মিলেছে, হত্যার অভিযোগ পরিবারের


বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:

পটুয়াখালীর বাউফলে আলগী নদী থেকে উদ্ধার হওয়া হাত বাঁধা ও শরীরে ইটভর্তি বস্তা বাঁধা অর্ধগলিত লাশের পরিচয় পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম মো. আলম গাজী (৫৫)। তিনি বাউফল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দাসপাড়া গ্রামের বাসিন্দা। পেশায় বাউলশিল্পী আলম গাজী কবিরাজিও করতেন। এ ঘটনায় তার পরিবারের সদস্যরা হত্যার অভিযোগ তুলেছেন। তবে কে বা কারা তাকে হত্যা করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
কালাইয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান তালুকদার লাশের পরিচয় শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের স্বজনেরা তার পরনের লুঙ্গি ও গেঞ্জি দেখে পরিচয় শনাক্ত করেন। লাশ উদ্ধারের সময় মুখমণ্ডল বিকৃত ও অর্ধগলিত থাকায় চেহারা দেখে তাকে চেনার উপায় ছিল না।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেল পৌনে পাঁচটার দিকে বাউফল পৌরসভার বাংলাবাজার জামে মসজিদ-সংলগ্ন আলগী নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের মাথায় ধারালো অস্ত্রের কোপের চিহ্ন ছিল। দুই হাত বাঁধা অবস্থায় ছিল। পেট কাটা এবং শরীরের সঙ্গে বস্তায় ভরা ১২টি ইট বাঁধা ছিল। এসব আলামত হত্যার সন্দেহকে জোরালো করেছে।
নিহতের বড় ছেলে সাইফুল ইসলাম জানান, তার বাবা তিনটি বিয়ে করেছিলেন। গত এক মাসের বেশি সময় ধরে তিনি তৃতীয় স্ত্রী মোসা. ফারজানা বেগমের সঙ্গে বাউফল পৌরসভার দাসপাড়া বাসস্ট্যান্ড এলাকার খালপাড়ে একটি বাসায় থাকতেন। প্রথম ও দ্বিতীয় স্ত্রীর পরিবারের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল না।
সাইফুল ইসলাম বলেন, লাশ উদ্ধারের পর ফারজানা বেগম তাদের জানান, গত বুধবার সকালে আলম গাজী নাশতা খেয়ে রোগী দেখার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর আর ফিরে আসেননি। পরে লাশের পরনের লুঙ্গি ও গেঞ্জি দেখে তারা বাবার পরিচয় শনাক্ত করেন।
নিহতের বড় মেয়ে মোসা. রিপা বেগম অভিযোগ করেন, তার বাবাকে তৃতীয় স্ত্রী ফারজানা বেগম হত্যা করে নদীতে ফেলে দিয়েছেন। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে হত্যার রহস্য বেরিয়ে আসবে বলে দাবি করেন তিনি।
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ফারজানা বেগম। তার ভাষ্য, বুধবার সকালে খাবার খেয়ে রোগী দেখার কথা বলে আলম গাজী বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা নেওয়ার প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
চাঁদাবাজি বন্ধে শিগগিরই নতুন আইন আসছে : আইজিপি
বরিশাল শিশু হাসপাতাল: নির্মাণের নয় বছর পরও তালাবদ্ধ
ডেঙ্গু রোগীর আলাদা ওয়ার্ড নেই শেবাচিমে
বরিশাল নগরীতে জলাশয় ভরাট থামছেই না, উদ্বেগ
একের পর এক মামলায় গ্রেপ্তার মঈন আবদুল্লাহ, পরিবারের উদ্বেগ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com