ঝালকাঠিতে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা। মঙ্গলবার (৩ মার্চ) সকাল থেকেই জেলা শহরের বিভিন্ন স্থানে আবির আর রঙের খেলায় মেতে ওঠে সব বয়সি নারী-পুরুষ।
সরেজমিনে দেখা যায়, শহরের মদন মোহন আখড়াবাড়ি মন্দির প্রাঙ্গণে দোল উৎসবকে কেন্দ্র করে এক বর্ণিল পরিবেশের সৃষ্টি হয়েছে। সেখানে নেচে-গেয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেছেন ভক্তরা। আবিরের রঙে রাঙিয়ে দিচ্ছেন একে অপরকে। শিশু-কিশোরদের মাঝে এই উৎসবকে ঘিরে বাড়তি উন্মাদনা লক্ষ্য করা গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, দোল পূর্ণিমা উপলক্ষে হিন্দু পরিবারগুলোতে বিশেষ প্রার্থনার পাশাপাশি বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ফাল্গুন মাসের এই পূর্ণিমা তিথিতে শ্রীকৃষ্ণ ও রাধিকার স্মৃতিকে অম্লান রাখতেই প্রতিবছর এই দোল উৎসব পালন করা হয়।
জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অলোক সাহা বলেন, দোল পূর্ণিমা কেবল হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি সম্প্রীতির এক মিলনমেলা। রঙের এই উৎসবে মানুষের মনের কালিমা দূর হয়ে ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হোক, এটাই আমাদের প্রত্যাশা। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঝালকাঠিতে উৎসবটি উদযাপিত হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ