Home » ভোলা » মনপুরা » মেঘনার এক ইলিশের দাম সাড়ে ৮ হাজার টাকা
২৪ August ২০২৬ Monday ৩:৩৭:৫৪ PM
মেঘনার এক ইলিশের দাম সাড়ে ৮ হাজার টাকা
মনপুরা ((ভোলা) প্রতিনিধি:
ভোলার মনপুরার মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে দুই কেজি ওজনের একটি ‘রাজা ইলিশ’। মাছটি নিলামে সাড়ে আট হাজার টাকায় বিক্রি হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রামনেওয়াজ মৎস্যঘাটে উপজেলা বিএনপির সভাপতি বাচ্চু চৌধুরীর মৎস্য আড়তে মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন জেলে কিরন মাঝি। পরে নিলামে মৎস্য ব্যবসায়ী ফিরোজ সাড়ে আট হাজার টাকায় মাছটি কিনে নেন।
কিরন মাঝি জানান, সোমবার মেঘনায় জাল ফেলে মাছ শিকারের সময় অন্যান্য ছোট ইলিশের সঙ্গে বড় আকারের এই ইলিশটি ধরা পড়ে। পরে অন্যান্য মাছের সঙ্গে রাজা ইলিশটিও বাচ্চু চৌধুরীর মৎস্য আড়তে নিলামে তোলা হয়।
মৎস্য ব্যবসায়ী ফিরোজ জানান, তিনি ছাড়াও কয়েকজন ব্যবসায়ী নিলামে অংশ নেন। পরে সাড়ে আট হাজার টাকায় মাছটি কিনেছেন তিনি। ঢাকায় লঞ্চযোগে মাছটি কাওরান বাজারে বিক্রির জন্য পাঠাবেন। সেখানে আরও বেশি দামে বিক্রি করতে পারবেন বলে আশা করছেন তিনি।
উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, এমনিতে মেঘনায় ইলিশের হাহাকার চলছে। এর মধ্যে বড় আকারের একটি ইলিশ ধরা পড়েছে। সামনে বৃষ্টিপাত হলে আরও বড় আকারের ইলিশ ধরা পড়বে বলে আমরা আশাবাদী।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বেহাল স্বাস্থ্যসেবা: নিজেই অসুস্থ ১১৪ বছরের সদর হাসপাতাল
সড়কপথে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী