Current Bangladesh Time
Saturday June ২৭, ২০২৬ ৮:৪০ PM
Barisal News
Latest News
Home » ইন্দুরকানী » পিরোজপুর » ইন্দুরকানী উপজেলার নাম পরিবর্তন করে ফের ‘জিয়ানগর’
৪ March ২০২৬ Wednesday ১২:০৪:৩৮ PM
Print this E-mail this

ইন্দুরকানী উপজেলার নাম পরিবর্তন করে ফের ‘জিয়ানগর’


ইন্দুরকানী ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার নাম পুনরায় পরিবর্তন করে ‘জিয়ানগর উপজেলা’ রাখা হয়েছে।  এ সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপন জারি হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ জানিয়েছে, ২০ জানুয়ারি ২০২৫ অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৯তম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী জনস্বার্থে এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রজ্ঞাপনটি ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে উপসচিব হেলেনা পারভীন স্বাক্ষরিতভাবে জারি করেছেন।

জানা গেছে, পিরোজপুর সদর উপজেলার পারেরহাট, বালিপাড়া ও পত্তাশী ইউনিয়নের ১২৮.৬৭ বর্গকিলোমিটার এলাকায় ১৯৭৬ সালে গঠিত হয় ইন্দুরকানী থানা। ২০০২ সালের ২১ এপ্রিল তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্দুরকানী কলেজ মাঠে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নামে ‘জিয়ানগর’ উপজেলা নামকরণ ঘোষণা করেন। সেই সময় সংসদ সদস্য ছিলেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী।

দীর্ঘ ১৫ বছর পরে আওয়ামী লীগ জোট সরকারের আমলে ২০১৭ সালের ৯ জানুয়ারি প্রশাসনিক পুনর্বিন্যাস সক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত নিকার সভায় পুনর্বিবেচনার পর উপজেলার নাম জিয়ানগর পরিবর্তন করে ইন্দুরকানী অনুমোদন করেন। পরবর্তীতে তা একই বছরের ৮ ফেব্রুয়ারি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ উপজেলা ১ শাখায় এর গেজেটভুক্ত হয়।

২০২৪ সালে জুলাই আন্দোলনের পর উপজেলার বিভিন্ন এলাকা থেকে ইন্দুরকানী উপজেলার নাম বাদ দিয়ে পুনরায় জিয়ানগরে দাবি করেন। পিরোজপুর জেলা প্রশাসকের সহযোগিতায় ইন্দুরকানী উপজেলার বালিপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠসহ বিভিন্ন স্থানে ৩ ফ্রেরুয়ারিতে গণশুনানি কার্যক্রমের ব্যবস্থা করেন।

উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির জানান, এলাকাবাসীর দাবি পূরণ করার কারণে এলাকাবাসীর পক্ষে  মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন।

জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহম্মেদ বলেন, পুনরায় জিয়ানগর নাম ফিরে পাওয়ায় দলের নেতাকর্মীসহ আমরা আনন্দিত। আওয়ামী লীগ সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে নাম পরিবর্তন করে ইন্দুরকানী করেছিল।

পিরোজপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কেন্দ্রীয় সদস্য আলমগীর হোসেন বলেন, এই অবহেলিত ইন্দুরকানী থানাকে বেগম খালেদা জিয়া একটি উপজেলা হিসেবে ঘোষণা করেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে এটি নামকরণ করা হয়। কিন্তু স্বৈরাচার সরকার প্রতিহিংসাবশত জিয়াউর রহমানের নাম বাদ দিয়ে দেয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com