Current Bangladesh Time
Sunday November ১, ২০২৬ ৪:৫৬ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » চরকাউয়া খেয়াঘাটে বাসচালকদের বিরুদ্ধে সিন্ডিকেটের অভিযোগ, অটোচালককে মারধরের প্রতিবাদে লাহারহাটে অবরোধ
১ November ২০২৬ Sunday ৩:৪৯:২৪ PM
Print this E-mail this

চরকাউয়া খেয়াঘাটে বাসচালকদের বিরুদ্ধে সিন্ডিকেটের অভিযোগ, অটোচালককে মারধরের প্রতিবাদে লাহারহাটে অবরোধ


নিজস্ব প্রতিবেদক:

বরিশাল সদর উপজেলার চরকাউয়া খেয়াঘাটে বাসচালকদের বিরুদ্ধে সিন্ডিকেট গড়ে তুলে অটো চলাচলে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এমনকি অসুস্থ রোগী নিয়ে গেলেও অটো খেয়াঘাটের শেষ প্রান্ত পর্যন্ত যেতে দেওয়া হয় না বলে অভিযোগ অটোচালকদের। এ নিয়ে দীর্ঘদিনের ক্ষোভের মধ্যে এক অটোচালককে মারধরের ঘটনায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন লাহারহাট স্ট্যান্ডের অটোচালকরা।

রোববার (১ নভেম্বর) দুপুরে এ ঘটনার প্রতিবাদে লাহারহাট এলাকায় চলাচলকারী বাস আটকে অবরোধ করেন অটোচালকরা। এতে ওই সড়কে বাস চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

অটোচালকদের অভিযোগ, চরকাউয়া খেয়াঘাটে বাসচালক ও সংশ্লিষ্টদের বাধার কারণে তারা যাত্রী নিয়ে খেয়াঘাটের শেষ প্রান্ত পর্যন্ত যেতে পারেন না। এমনকি কোনো অসুস্থ রোগীকে নিয়ে গেলেও অটো প্রবেশ করতে দেওয়া হয় না। ফলে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

তারা জানান, রোববার লাহারহাট থেকে যাত্রী নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে একটি অটো রওনা হয়। এ সময় চরকাউয়া এলাকার জিরো পয়েন্টে অটোটাকে পথ আটকে কয়েকজন ব্যক্তি চালককে মারধর করেন বলে অভিযোগ ওঠে।

এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে লাহারহাট অটোস্ট্যান্ডের চালকরা একত্রিত হন। পরে তারা মারধরের প্রতিবাদ এবং চরকাউয়া খেয়াঘাট পর্যন্ত অটো চলাচলের সুযোগ দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেন। একপর্যায়ে লাহারহাটে চলাচলকারী বাস আটকে অবরোধ কর্মসূচি পালন করেন।

অটোচালকদের দাবি, যাত্রী পরিবহনে তাদেরও ন্যায্য অধিকার রয়েছে। খেয়াঘাটে অটো প্রবেশে বাধা ও চালকদের ওপর হামলার ঘটনা বন্ধ করতে হবে। পাশাপাশি অসুস্থ রোগীসহ সাধারণ যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াতের সুযোগ নিশ্চিত করতে হবে।

এ ঘটনায় সংশ্লিষ্ট বাস মালিক সমিতি বা কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালসহ দেশের ৮ বিভাগে বৃষ্টির আভাস
এইচ,এস,সি: বরিশালে ১১ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৮৪, জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ জন
সুন্দরবনের জলপথে যাঁকে ভরসা করেছিলেন মুক্তিযোদ্ধারা, মৃত্যুর পর তাঁকে নিয়েই বিতর্ক
বরিশালে খাদ্য গুদামের ৩০০ টন গমবাহী কার্গো দুর্ঘটনার শিকার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com