Home » কাউখালী » পিরোজপুর » পিরোজপুরে সুপারি পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল সাবেক ইউপি সদস্যের
১ November ২০২৬ Sunday ৩:০২:৩৯ PM
পিরোজপুরে সুপারি পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল সাবেক ইউপি সদস্যের
নিজস্ব প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে সুপারি পারার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল বাশার (৭০) নামের এক সাবেক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। রবিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার শিয়ালকাটি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জোলাগাতি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাউখালী থানার থানার ওসি মো. আনোয়ার হোসেন। নিহত ওই গ্রামের মৃত সাবেক ইউপি সদস্য সৈয়জ উদ্দিন হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে আবুল বাশার বাড়ির পাশের পুকুরপাড়ে মই লাগিয়ে সুপারি গাছে ওঠেন। সুপারি গাছের পাশেই সেচ দেওয়ার জিআই পাইপের সঙ্গে বিদ্যুতের তার টানা ছিল।সুপারি পাড়ার এক পর্যায়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুতের তারের ওপর পড়ে যান। এতে ঘটনাস্থলেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
ওসি মো. আনোয়ার হোসেন জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক ইউপি সদস্য আবুল বাশারের মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালসহ দেশের ৮ বিভাগে বৃষ্টির আভাস
এইচ,এস,সি: বরিশালে ১১ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৮৪, জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ জন
সুন্দরবনের জলপথে যাঁকে ভরসা করেছিলেন মুক্তিযোদ্ধারা, মৃত্যুর পর তাঁকে নিয়েই বিতর্ক