Current Bangladesh Time
Saturday July ১১, ২০২৬ ১১:০০ PM
Barisal News
Latest News
Home » ইন্দুরকানী » পিরোজপুর » পিরোজপুর ছাত্রদল নেতার হেফাজতে ছিল চুরি হওয়া বিটুমিন ব্যারেল!
৫ April ২০২৬ Sunday ৪:৫০:৩৯ PM
Print this E-mail this

পিরোজপুর ছাত্রদল নেতার হেফাজতে ছিল চুরি হওয়া বিটুমিন ব্যারেল!


পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলায় অভিযান চালিয়ে ৫৮ ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাত নয়টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি হওয়া বিটুমিন ব্যারেলগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুল ইসলামের নেতৃত্বে একটি দল জিয়ানগরের সেউতিবাড়ীয়া এলাকায় অভিযান চালায়। এ সময় জিয়ানগর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং ‘মেসার্স পলাশ এন্টারপ্রাইজ’-এর ঠিকাদার শাকিল মাহমুদ পলাশ হাওলাদারের হেফাজত থেকে এসব বিটুমিন ব্যারেলগুলো উদ্ধার করা হয়।
 
খোঁজ নিয়ে জানা যায়, ঝালকাঠি জেলা সদরের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘শ্যাডো কনস্ট্রাকশন’-এর মালিক মেজবা উদ্দিন মিন্টু গত ২৭ ফেব্রুয়ারি চট্টগ্রামের একটি প্রতিষ্ঠান থেকে রাস্তার কাজের জন্য ২৫ ব্যারেল বিটুমিন কিনেন। পরে ২ মার্চ ঝালকাঠি থেকে ওই বিটুমিন চুরি হয়ে যায়। এ ঘটনায় ৫ মার্চ ঝালকাঠি সদর থানায় একটি মামলা দায়ের করা হয়।
 
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আসাদুল ইসলাম জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোরাই মাল বহনকারী একটি ট্রাক শনাক্ত করা হয়। পরে ট্রাকচালককে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তার দেয়া তথ্যের ভিত্তিতে জিয়ানগরে অভিযান চালিয়ে বিটুমিনগুলো উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, উদ্ধার হওয়া বিটুমিনের বৈধ কোনো কাগজপত্র তাৎক্ষণিকভাবে দেখাতে পারেননি শাকিল মাহমুদ পলাশ হাওলাদার।
 
অভিযুক্ত শাকিল মাহমুদ পলাশ হাওলাদার দাবি করেন, উদ্ধার হওয়া ৫৮ ব্যারেলের মধ্যে ৩৩ ব্যারেল বিটুমিনের বৈধ কাগজপত্র তার কাছে রয়েছে। বাকি ২৫ ব্যারেল কীভাবে তার গুদামে এসেছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না। পুলিশ জানায়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত অব্যাহত আছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল বিভাগে ডেঙ্গু বাড়ছে, ২ জনের মৃত্যু
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলন: তথ্যমন্ত্রী
মব করে পরিচালকের কাজে বাধা: ড্যাবের গ্রুপিংয়ে অশান্ত বরিশালের স্বাস্থ্য বিভাগ
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরসূচি চূড়ান্ত
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com